নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথা কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী রাহুল সিংহকে গো ব্যাক স্লোগান, ইটিবৃষ্টি, এক মিডিয়া কর্মীর মাথা ফাটল। এই ঘটনা ঘটল পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে। এখানকার ড. আম্বেদকর বিদ্যালয়ের বুথে ভোট দেখতে আসেন রাহুল সিংহ। তখনই এই ঘটনা ঘটে। তাঁর উপর আক্রমণ হয়ে বলে অভিযোগ। ঘটনাস্থল …
আরও পড়ুন »পানিহাটিতে দায়িত্ব নিয়ে ছাপ্পা ভোট! অভিযুক্ত তৃণমূলের এক মহিলা নেত্রী
নিজস্ব সংবাদদাতা: যাকে বলে দায়িত্ব নিয়ে ছাপ্পা ভোট দেওয়ানো। তেমনই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রীর বিরুদ্ধে। পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বুথে তৃণমূলের ওই মহিলা নেত্রী দাঁড়িয়ে থেকে ছাপ্পা করছেন বলে অভিযোগ বিরোধীদের। এদিকে বজবজের নারকেলডাঙা স্কুলের ১৬২ নং বুথে বুথজ্যামের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শেষ দফায় …
আরও পড়ুন »ভাটপাড়া উপনির্বাচনে ভোট দিলেন অর্জুন সিংহ ও বিজেপি প্রার্থী পবন সিংহ
নিজস্ব সংবাদদাতা: শেষ দফা লোকসভা নির্বাচনের দিনেই শুরু হয়ে গিয়েছে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ। লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ ও অর্জুন পুত্র বিজেপি প্রার্থী পবন সিংহ। এদিকে মালা রায়ের অভিযোগ, তাঁকে ভোট দিতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তিনি ওই বুথের ভোটার বলা সত্ত্বেও বাহিনীর জাওয়ানরা কার্ড দেখতে …
আরও পড়ুন »মথুরাপুরে বোমাবাজি, ভোটারদের হুমকি, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক: হিংসার পরম্পরা অব্যাহত। শেষ দফাতেও যথারীতি লেগে গিয়েছে যুদ্ধ। রবিবার ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম ঘন্টাতেই বোমাবাজি হয় মথুরাপুর লোকসভা কেন্দ্র। অভিযুক্ত শাসক দল। বিরোধীদের অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া আটকে ভোটলুটের পরিকল্পনাতেই বোমাবাজি করেছে তৃণমূল। এইসঙ্গে এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, আগের রাতেও বাড়ি বাড়ি গিয়ে বিরোধী ভোটারদের হুমকি দেওয়া …
আরও পড়ুন »ভাঙড়ে আরাবুলের ভয়! পুলিশি টহলে আস্থা ফিরল ভোটারদের
ওয়েব ডেস্ক: ভাঙড়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল। যার জেরে ভয়ে ভোট দিতে আসছিলেন না ভোটাররা। তবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভোটারদের আস্থা বাড়াতে গ্রামে চলছে বিশেষ টহলদারি। বিরোধীদের এবং স্থানীয় মানুষের অভিযোগ, আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা আগের দিন হুমকি দিয়েছে। সেই ভয়েই ভোট দিতে বেরোচ্ছিলেন …
আরও পড়ুন »৯ কেন্দ্রে অসংখ্য ইভিএম বিকল, বিচ্ছিন্নভাবে বিপর্যস্ত ভোটগ্রহণ
নিজস্ব সংবাদদাতা: শেষ দফায় অসংখ্য ইভিএম-এ গোলযোগের খবর মিলছে। হাবরায় ইভিএম বিভ্রাটে ঘন্টাখানেক হয়ে গিয়েছে ভোটগ্রহণ শুরু করা যায়নি। অন্যদিকে শহর কলকাতার বেহালা বাণীতীর্থ স্কুলের ১৭৪ ও ১৭৫ নং বুথে ইভিএম বিকল। বাধ্য হয়ে ভোটাররা বাড়ি ফেরত যাচ্ছে বলে খবর। দক্ষিণ কলকাতার এলিজাবেথ স্কুলের ৩৪৬ নং ইভিএম খারাপ থাকার কারণে …
আরও পড়ুন »রাজারহাটে বিজেপির ক্যাম্প অফিসে আগুন, শুরুতেই শাসকের রোষে
নিজস্ব সংবাদদাতা: শেষ দফার শুরুর লগ্নেই শাসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ। রাজারহাটে বিজেপির ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অন্য দিকে নিউটাউনের ২৩০ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তেমনি মিনখাঁর ৩২ নং বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল …
আরও পড়ুন »শেষদফা ভোটের আগে চাপ বাড়াতে কমিশনকে চিঠি মমতার
নীল রায়। শেষ দফা নির্বাচনের প্রায় আগে তৈরি করতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি লিখলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নির্বাচন কমিশনারকে লেখা এই চিঠিতে বিজেপির নাম না করলেও, আখেরে তাঁর নিশানা যে গেরুয়া শিবির তা বোঝা গিয়েছে চিঠির ছত্রে ছত্রে। তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রের শাসক দলের প্রভাবের …
আরও পড়ুন »প্রস্তুতি চূড়ান্তে, শেষ দফার ১৭০৪২ বুথ নিয়ে সতর্ক কমিশন
ওয়েব ডেস্ক: আগামীকাল রাজ্যে শেষ দফা ভোট। সতর্ক নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই শেষলগ্ন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আগামিকাল ৯ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭০৪২ টি। থাকছে ২৮৩৩ জন মাইক্রো অবজারভার। পরে তথ্য খতিয়ে দেখতে কেন্দ্রেগুলিতে সচল থাকবে ৩৬১৯ টি সিসিটিভি ক্যামেরা। এছাড়াও কমিশনের তরফে থাকছে ৩৯০ টি ভিডিও ক্যামেরাও। ২৫ টি …
আরও পড়ুন »আরও বাড়বে গরম, ভোটের দিনেও থাকছে তাপপ্রবাহের সতর্কতা
ওয়েব ডেস্ক: স্বস্তির খবর নেই। বরং গরমের কষ্ট আরও বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। শনিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়ে দেওয়া হল, শনিবারের পর থেকে আগামী দুদিন তীব্র তাপপ্রবাহ থাকবে কলকাতা সহ রাজ্যের ৮ জেলায়। প্রচণ্ড গরমে নাজেহাল হতে হবে রাজ্যের দক্ষিণের জেলাগুলিকে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি, যেমন, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, …
আরও পড়ুন »বেছে বেছে বিজেপি নেতাদের ধরপাকড়! ডায়মন্ড হারবারে গ্রেফতার ৪ নেতা
ওয়েব ডেস্ক: ভোটের আগের দিন ডায়মন্ড হারবারের চার বিজেপি নেতা গ্রেফতার। প্রসঙ্গত, শেষ দফার আগে রাজ্যের যেসব কেন্দ্রে ভোটে হতে চলেছে, সেখানকার বিজেপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে আজ দুপুরেই অভিযোগ করেন মুকুল রায়। তাঁর মতে গোটাটাই শাসকের চক্রান্ত। তারপরেই জানা গেল নতুন করে ডায়মন্ড হারবারের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। …
আরও পড়ুন »ভোটের আগে ভাইপোর কেন্দ্রে উদ্বাস্তু হাজার মানুষ, লড়াই নীলাঞ্জনের
নীল রায়: দিন কয়েক আগে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় একটি গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাতগাছিয়া বিধানসভার এলাকার মোষগোট ও বিবিরহাট মোড়ের মধ্যবর্তী নহাজারি অঞ্চলের বগাখালিতে। ঘটনায় প্রকাশ, বিদ্যুতের খুঁটি পোতাকে কেন্দ্র করে ওই এলাকায় গণ্ডগোলের সূত্রপাত। যার প্রভাব নাকি ডায়মন্ড হারবার লোকসভার নির্বাচনেও পড়তে পারে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ …
আরও পড়ুন »‘ডায়মন্ড হারবারে হিন্দু ভোটারদের ভয় দেখিয়ে গ্রামছাড়া করা হচ্ছে’, অভিযোগ মুকুলের
ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবারে হিন্দু ভোটারদের ভয় দেখিয়ে গ্রামছাড়া করা হচ্ছে। প্রকাশ্য হুমকিতে তাঁরা ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। যেহেতু তিনি কলকাতার ভোটার নন, তাই নির্বাচনী বিধি মেনে শনিবার হাওড়ার দফতরে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই এমন দাবি করেন মুকুল রায়। এদিন মুকুল রায় আরও বলেন, …
আরও পড়ুন »উত্তপ্ত পুলওয়ামা, খতম ৩ জঙ্গি
ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি। এই ঘটনা ঘটে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায়। এইসঙ্গে এদিন প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার করে সেনা। আগে থেকে পাওয়া খবর অনুযায়ী অপরেশন চালানো হয় শনিবার। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আগেই মারা গিয়েছিল দুই জঙ্গি। আজ আরও একজনকে খতম করে নিরাপত্তারক্ষী …
আরও পড়ুন »টানা দু’মাস প্রচার শেষে বিশ্রাম, কেদারনাথে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক: এবার একটু বিশ্রাম! টানা দু’মাসের প্রচারের ঝক্কির পর ভোট-সফরের বাইরে বেরোলেন নরেন্দ্র মোদি। আসলে শেষ দফা বাকি থাকলেও বেশিরভাগ আসনেই ভোট শেষ। অতএব, বেশ খানিকতা ঝারা হাত-পা হয়ে শনিবার দু’দিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলিগ্রান্ট বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যান কেদারনাথ মন্দিরে। তাঁর পোশাক বরাবরই নজরকাড়ে। …
আরও পড়ুন »অসুস্থ বহু ভোটকর্মী, শেষ দফায় আগুনে গরমই চ্যালেঞ্জ কমিশনের
ওয়েব ডেস্ক: তীব্র গরমে ভোটের আগের দিন অসুস্থ বহু ভোট কর্মী। বিভিন্ন ডিসিআরসি কেন্দ্র থেকে একাধিক ভোট কর্মীর অসুস্থ হওয়ার খবর আসছে। প্রসঙ্গত, আগামীকাল ১৯ মে শেষ দফা ভোট। ভোট রয়েছে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা দক্ষিণে। এই সমস্ত এলাকায় ভোট করাতে ইতিমধ্যে পৌঁছে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news