Breaking News
Home / TRENDING / ৯ কেন্দ্রে অসংখ্য ইভিএম বিকল, বিচ্ছিন্নভাবে বিপর্যস্ত ভোটগ্রহণ

৯ কেন্দ্রে অসংখ্য ইভিএম বিকল, বিচ্ছিন্নভাবে বিপর্যস্ত ভোটগ্রহণ

নিজস্ব সংবাদদাতা:

শেষ দফায় অসংখ্য ইভিএম-এ গোলযোগের খবর মিলছে। হাবরায় ইভিএম বিভ্রাটে ঘন্টাখানেক হয়ে গিয়েছে ভোটগ্রহণ শুরু করা যায়নি।

অন্যদিকে  শহর কলকাতার বেহালা বাণীতীর্থ স্কুলের ১৭৪ ও ১৭৫ নং বুথে ইভিএম বিকল। বাধ্য হয়ে ভোটাররা বাড়ি ফেরত যাচ্ছে বলে খবর। দক্ষিণ কলকাতার এলিজাবেথ স্কুলের ৩৪৬ নং ইভিএম খারাপ থাকার কারণে ভোটগ্রহণই শুরু করাই যায়নি। এদিকে সিটি কলেজের ৩ টি ভিভিপ্যাট কাজ করছে না। আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বুথে ২ টি ইভিএম খারাপ গিয়েছে।
অন্যদিকে ডায়মন্ডহারবারের রামনগর স্কুলের একটি বুথে মক ভোট মুছে না দিয়েই ভোট গ্রহণ শুরু হয়ে যাওয়ায় বিপত্তি বাধে। সেখানে নতুন করে ভোটপর্ব শুরু হবে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বেহালা কিশোর ভারতী গার্লস স্কুলের ১৬৭ নম্বর বুথের ভিভিপ্যাট মেশিন খারাপ থাকার জন্য ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

যত সময় গড়াচ্ছে ইভিএম বিকল হওয়ার আরও খবর মিলছে।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *