Breaking News
Home / TRENDING / ভাঙড়ে আরাবুলের ভয়! পুলিশি টহলে আস্থা ফিরল ভোটারদের

ভাঙড়ে আরাবুলের ভয়! পুলিশি টহলে আস্থা ফিরল ভোটারদের

ওয়েব ডেস্ক:

ভাঙড়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল। যার জেরে ভয়ে ভোট দিতে আসছিলেন না ভোটাররা। তবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ভোটারদের আস্থা বাড়াতে গ্রামে চলছে বিশেষ টহলদারি। বিরোধীদের এবং স্থানীয় মানুষের অভিযোগ, আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা আগের দিন হুমকি দিয়েছে। সেই ভয়েই ভোট দিতে বেরোচ্ছিলেন না গ্রামবাসীরা। তবে পুলিশ আসার পর পরিস্থিতি বদলাচ্ছে ধীরে।

এদিকে বেলগাছিয়ার বুথে উত্তেজনা। সিপিএমের এজেন্টকে বসতে ‘বাধা’। গুরুদাসপল্লির ২২৩ নম্বর বুথের ঘটনা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রার্থীর।

শেষ দফায় আজ ভোটপর্ব উত্তর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রে, যাদবপুরে, বারাসতে, দমদমে, বসিরহাটে, জয়নগর, মথুরাপুরে ও ডায়মন্ড হারবার আসনে। নিরাপত্তায় রয়েছে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *