ওয়েব ডেস্ক:
ডায়মন্ড হারবারে হিন্দু ভোটারদের ভয় দেখিয়ে গ্রামছাড়া করা হচ্ছে। প্রকাশ্য হুমকিতে তাঁরা ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। যেহেতু তিনি কলকাতার ভোটার নন, তাই নির্বাচনী বিধি মেনে শনিবার হাওড়ার দফতরে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই এমন দাবি করেন মুকুল রায়। এদিন মুকুল রায় আরও বলেন, বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় বহু গ্রাম থেকেই হিন্দু ভোটারদের হটিয়ে দেওয়া হচ্ছে। এইসঙ্গে তাঁর আরও দাবি, রাজ্যের যে সব কেন্দ্রে আগামীকাল ভোট সেখানকার যাবতীয় হোটেল, লজ, বিয়েবাড়ি তৃণমূল কংগ্রেসের বহিরাগততে ভর্তি হয়ে গিয়েছে। আগামীকালকের নির্বাচনে গোলমাল বাধাতেই এদের আনা হয়েছে বলে দাবি মুকুলের।
এইসঙ্গে মুকুল রায় জানান, পরিকল্পনা করে আগামীকালকের দুই কেন্দ্রের বিজেপির দুই ব্লক সভাপতিকে ঠিক ভোটের আগে আগে গ্রেফতার করা হয়েছে। যা শাসক দল তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেন মুকুল রায়। তাঁর মতে শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে সব কাজ হবে না। কমিশনের পর্যবেক্ষকের বিশেষ নজরদারি প্রয়োজন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news