ওয়েব ডেস্ক:
ভোটের আগের দিন ডায়মন্ড হারবারের চার বিজেপি নেতা গ্রেফতার। প্রসঙ্গত, শেষ দফার আগে রাজ্যের যেসব কেন্দ্রে ভোটে হতে চলেছে, সেখানকার বিজেপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে আজ দুপুরেই অভিযোগ করেন মুকুল রায়। তাঁর মতে গোটাটাই শাসকের চক্রান্ত। তারপরেই জানা গেল নতুন করে ডায়মন্ড হারবারের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মিথ্যে মামলায় তাদের ফাঁসানো হয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ করেছে বিজেপি।
রাজ্য বিজেপির নেতৃত্বের অভিযোগ, গতকাল রাত থেকেই পুরনো মমলার দায়ে বিভিন্ন জায়গা থেকে তাদের নেতা ও কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার হয়েছেন টাউন মণ্ডল সভাপতি দেবাংশু পন্ডা, ডায়মণ্ড হারবার মণ্ডল সভাপতি বিশ্বজিত নাটুয়া, ডায়মণ্ড হারবার মণ্ডলের সহ সভাপতি উমেশ দাস ও বজবজের গেরুয়া শিবিরের কোর-অর্ডিনেটর জয়দেব দত্ত।
যদিও পুলিশ সূত্রে খবর, ২১ এপ্রিল একটি মিছিলে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয় দেবাংশু পন্ডাকে। সেইসঙ্গে হিংসা ছড়ানোর দায়ে বাঁকুড়া পুলিশ গ্রেফতার করেছে বিশ্বজিৎ নাটুয়াকে। বজবজের উমেশ দাস ও জয়দেব দত্তের বিরুদ্ধে ভুয়ো সমবায় সমিতির নামে কম দামে নকল জিনিস বিক্রির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কিন্তু বিজেপি নেতাদের অভিযোগ, ভুয়ো মামলার দায়ে তাঁদের গ্রফতার করা হয়েছে। তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news