নিজস্ব সংবাদদাতা:
বিজেপি নেতা তথা কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী রাহুল সিংহকে গো ব্যাক স্লোগান, ইটিবৃষ্টি, এক মিডিয়া কর্মীর মাথা ফাটল। এই ঘটনা ঘটল পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে। এখানকার ড. আম্বেদকর বিদ্যালয়ের বুথে ভোট দেখতে আসেন রাহুল সিংহ। তখনই এই ঘটনা ঘটে। তাঁর উপর আক্রমণ হয়ে বলে অভিযোগ।
ঘটনাস্থল থেকেই কমিশনকে ফোন করে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী।
শেষ দফায় ৯ কেন্দ্রের বড় অশান্তি না ঘটলেও বিক্ষিপ্ত গোলমালের খবর লেগেই আছে। অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে কমিশন। তবে ভোটাররা ভোটদানে যথেষ্ট উৎসাহী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news