ওয়েব ডেস্ক:
আগামীকাল রাজ্যে শেষ দফা ভোট। সতর্ক নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই শেষলগ্ন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আগামিকাল ৯ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭০৪২ টি। থাকছে ২৮৩৩ জন মাইক্রো অবজারভার। পরে তথ্য খতিয়ে দেখতে কেন্দ্রেগুলিতে সচল থাকবে ৩৬১৯ টি সিসিটিভি ক্যামেরা। এছাড়াও কমিশনের তরফে থাকছে ৩৯০ টি ভিডিও ক্যামেরাও।
২৫ টি স্ট্রং রুম থেকে কাজ হবে কাল। এছাড়াও কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকছে বিভিন্ন অঞ্চলের ৫১০ জন ইন্সপেক্টর, ৪৮৩৭ জন সাব-ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। রবিবারের ভোটে মোতায়েন থাকবে ২৩৮৫২ জন কনস্টেবল-হোমগার্ড-এনভিএফ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news