নিজস্ব সংবাদদাতা:
শেষ দফার শুরুর লগ্নেই শাসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ। রাজারহাটে বিজেপির ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অন্য দিকে নিউটাউনের ২৩০ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
তেমনি মিনখাঁর ৩২ নং বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আজ শেষ দফা ভোট। রাজ্যের ৯ কেন্দ্রের ভোট নিয়ে বাড়তি সতর্ক কমিশন। সকালেই বুথে বুথে উৎসাহী ভোটারদের ভিড় চোখে পড়ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news