ওয়েব ডেস্ক:
স্বস্তির খবর নেই। বরং গরমের কষ্ট আরও বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। শনিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়ে দেওয়া হল, শনিবারের পর থেকে আগামী দুদিন তীব্র তাপপ্রবাহ থাকবে কলকাতা সহ রাজ্যের ৮ জেলায়। প্রচণ্ড গরমে নাজেহাল হতে হবে রাজ্যের দক্ষিণের জেলাগুলিকে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি, যেমন, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজায় থাকবে তাপপ্রবাহ। অন্যদিকে হুগলি, হাওড়া, সহ কলকাতা সর্বত্রই থাকছে তীব্র গরম সহ তাপপ্রবাহের সতর্কতা। এদিকে আগামিকাল কলকাতায় ভোট। ফলে ভোট দিতে এসে অসহ্য গরমে নাজেহাল হতে হবে মানুষকে। শুক্রবার বহু ভোটকর্মী একই কারণে অসুস্থ হয়ে পড়েন।

প্রসঙ্গত, তাপপ্রবাহের পাশাপাশি রাজ্যে এই দু’দিন বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় অর্থাত্ ১৯ তারিখ শেষ দফা ভোটের দিন শহরের তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে।
কলকাতায় শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ ছিল বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news