Breaking News
Home / TRENDING / অসুস্থ বহু ভোটকর্মী, শেষ দফায় আগুনে গরমই চ্যালেঞ্জ কমিশনের
A polling official cross checks the numbers on electronic voting machines at a distribution center for up comeing Bmc Election on Monday. Express Photo By-Ganesh Shirsekar 20/02/2017

অসুস্থ বহু ভোটকর্মী, শেষ দফায় আগুনে গরমই চ্যালেঞ্জ কমিশনের

ওয়েব ডেস্ক:

তীব্র গরমে ভোটের আগের দিন অসুস্থ বহু ভোট কর্মী। বিভিন্ন ডিসিআরসি কেন্দ্র থেকে একাধিক ভোট কর্মীর অসুস্থ হওয়ার খবর আসছে। প্রসঙ্গত, আগামীকাল ১৯ মে শেষ দফা ভোট। ভোট রয়েছে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা দক্ষিণে। এই সমস্ত এলাকায় ভোট করাতে ইতিমধ্যে পৌঁছে গেছেন ভোটকর্মীরা। আর সেখানেই তীব্র দাবদহে কমবেশি অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। যদিও শেষ দফায় কমিশন কর্মীদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য সুতির টাওয়ালের ব্যবস্থা করেছে। বন্দোবস্ত করা হয়েছে পর্যাপ্ত ঠান্ডা জলের। কিন্তু এতে করেও সামলানো যাচ্ছে না চরম প্রাকৃতিক পরিস্থিতিকে।

এরমধ্যে আলিপুর আবহাওয়া দফতর নিরাশ করল আজ। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল অবধি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রার আরও বাড়বে বলে মত আবহবিদদের। গত কয়েকদিন সন্ধ্যায় বৃষ্টির জেরে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও, শুক্রবার থেকে ফের চড়েছে পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় অর্থাত্‍ ১৯ তারিখ শেষ দফা ভোটের দিন শহরের তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি। এমত অবস্থায় ভোটের উত্তেজনা ফিকে হয়ে যাচ্ছে আগুনে প্রকৃতির কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *