ওয়েব ডেস্ক:
এবার একটু বিশ্রাম! টানা দু’মাসের প্রচারের ঝক্কির পর ভোট-সফরের বাইরে বেরোলেন নরেন্দ্র মোদি। আসলে শেষ দফা বাকি থাকলেও বেশিরভাগ আসনেই ভোট শেষ। অতএব, বেশ খানিকতা ঝারা হাত-পা হয়ে শনিবার দু’দিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলিগ্রান্ট বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যান কেদারনাথ মন্দিরে। তাঁর পোশাক বরাবরই নজরকাড়ে। আজ কেদারনাথ মন্দিরেও তাঁর পোশাক ছিল তাক লাগালো। এদিন পাহাড়ি পোশাক পড়ে মন্দিরে প্রবেশ করেন মোদি। পুজো দেন, ধ্যান করেন।

সূত্রের খবর, শনিবার গোটা দিনটা কেদারনাথেই কাটাবেন নরেন্দ্র মোদি। রবিবার যাবেন বদ্রীনাথে। আগামীকালই সপ্তম দফার ভোট। এই অবস্থায় কমিশনের নির্দেশও পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। মোদি যেন ভোটের দিন আদর্শ আচরণবিধির কথা মাথায় রাখেন তা নিয়ে সজাগ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভোটের ফল ২৩ মে। বিরোধীরা কটাক্ষ করে তাঁকে ‘বিদায়ী প্রধানমন্ত্রী’ বললেও পরোয়া করছেন না ‘৫৬ ইঞ্চির ছাতি’। এদিন কেদারনাথে গিয়েও উত্তরাখণ্ডের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেন মন্দির শহরের উন্নয়ন নিয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news