Breaking News
Home / হেড লাইন্স (page 504)

হেড লাইন্স

সন্দেশখালির প্রাণহানির ঘটনায় শান্তির আবেদন নুসরাতের

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালি তো সংঘর্ষের ঘটনায় তৃণমূল-বিজেপি দুই শিবিরের ৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি জারি করলেন বসিরহাটের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে নুসরাত বলেন, “বন্ধুরা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের সবাইকে এখন অবশ্যই শান্তির আবেদন করতে হবে। এটা কোনও সাম্প্রদায়িক …

আরও পড়ুন »

গঙ্গারামপুর-সন্দেশখালির উদাহরণ টেনে বাংলায় আইন শৃঙ্খলার অবনতির দাবি মুকুলের

নিজস্ব সংবাদদাতা। রাজ্যের আইন-শৃঙ্খলা সংকটে! কারণ, একই দিনে সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন বিজেপি কর্মীর মৃত্যু, আবার গঙ্গারামপুরে বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জে রক্তপাতের ঘটনা ঘটেছে। এমন জোড়া ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। ‌ রবিবার সকালের বিমানের দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দরে …

আরও পড়ুন »

তিন সাংসদকে সন্দেশখালি পাঠাচ্ছে বিজেপি, জানালেন মুকুল

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালির নৃশংস হত্যাকাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করে, তিন সাংসদদের প্রতিনিধি দল সেখানে পাঠানোর কথা ঘোষণা করলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার সকালের বিমানে দিল্লি থেকে কলকাতার আসেন তিনি। বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, “আমাদের ৫ জন কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজ্যের …

আরও পড়ুন »

মুকুল নামক মস্তিষ্ককে হারিয়ে প্রশান্তে শান্তি খুঁজছেন মমতা

দেবক বন্দ্যোপাধ্যায়: অশান্ত মমতা প্রশান্তকে ডেকে এনে একটি ব্যাপার জলের মতো পরিস্কার করে দিলেন যে মুকুল দল ছাড়ার পর তিনি দলের মস্তিষ্কের অভাব বোধ করছেন। পঞ্চায়েত ভোট করেছেন গায়ের জোরে, উতরে গেছেন। লোকসভা ভোটেও যেখানে পেরেছেন সেখানেই গায়ের জোর খাটিয়েছেন, কিন্তু তবুও মুখ থুবড়ে পড়েছেন। মুখ থুবড়ে পড়ার পর নিজের …

আরও পড়ুন »

কামাল করলেন স্টিম্যাক

প্রসেনজিৎ মাহাতো: ভারত ১ ( অনিরুদ্ধ)‌                  থাইল্যান্ড ০ ‌জানুয়ারিতে এশিয়ান কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে ৪-‌১ গোলে হারিয়েছিল স্টিফেনের কোচিংয়ে থাকা ভারতীয় ফুটবল দল। সেটা যে ফ্লুক ছিল না, প্রমাণ হয়ে গেল ছয় মাসের মধ্যে কিংস কাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে। শনিবার বুরিরামের চ্যাং …

আরও পড়ুন »

সুব্রতর চ্যালেঞ্জ

প্রসেনজিৎ মাহাতো: মহমেডান কোচ হিসেবে রবিবার কাজ শুরু করছেন সুব্রত ভট্টাচার্য। ফুটবলার হিসেবে তাঁর পরিচয় মোহনবাগানের ঘরের ছেলে হিসেবে। ক্লাবকে খেলোয়াড় হিসেবে দিয়েছেন ৭৮ ট্রফি। কোচ হিসেবে তাঁর সাফল্য শুধু বাগানেই সীমাবদ্ধ নয়। মোহনবাগান ছাড়াও ইস্টবেঙ্গল, টালিগঞ্জ, ইউনাইটেড স্পোর্টস, এফসিআই, পুলিশ, ভবানীপুরের কোচ হিসেবে তাঁর সাফল্যের তালিকা বেশ দীর্ঘ। এবার …

আরও পড়ুন »

সন্দেশখালিতে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় অমিত শাহের দ্বারস্থ মুকুল

নীল রায়। সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিহিত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার সন্ধ্যায় সন্দেশখালিতে একজন তৃণমূল কর্মীর সঙ্গে মারা যান তিন বিজেপি কর্মীও। বিজেপি-তৃণমূল সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হতেই টুইট করে হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন রেলমন্ত্রী। টুইটে …

আরও পড়ুন »

সন্দেশখালিতে নিহত ৩ বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালির শুটআউটে এক তৃণমূল কর্মীর মৃত্যু সঙ্গে, তাদেরও তিনজন কর্মী মারা গিয়েছে বলে দাবি করল বিজেপি। শনিবার সন্ধ্যায় ন্যাজট এলাকায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তাতে মারা যান কাজ মোল্লা নামে এক তৃণমূল কর্মী। কিন্তু বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, তৃণমূলের হামলায় বিজেপির তিন …

আরও পড়ুন »

সন্দেশখালিতে গুলি করে খুন তৃণমূল কর্মী

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক তৃণমূল কর্মী । মৃতের নাম কাইয়ুম মোল্লা, বয়স ২৪‌। বেশ কয়েকদিন ধরে ন্যাজাট থানার হাটগাজী গ্রামে তৃণমূল বিজেপির মধ্যে চাপা উত্তেজনা ছিল। শনিবার সন্ধ্যে ছটা নাগাদ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছিল তৃণমূল কর্মী সমর্থকরা।‌ সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে কয়েক রাউন্ড গুলি …

আরও পড়ুন »

কংগ্রেস সাংসদদের সংবর্ধনা সভায় গরহাজির অধীর

নীল রায়। বাংলা থেকে দলের ২ জন সাংসদকে সংবর্ধনা দেওয়ার বন্দোবস্ত করেছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। শনিবার বিধান ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মালদা দক্ষিণ আসন থেকে জয়ী কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী হাজির হলেও গরহাজির রইলেন বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যদিও তার জন্য অনুষ্ঠানে কোন অসুবিধা …

আরও পড়ুন »

ফুটবলারদের মন দিতে পরামর্শ স্টিম্যাকের

প্রসেনজিৎ মাহাতো: কিংস কাপের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিরুদ্ধে হার ভুলে আজ বুরিরামের চ্যাং এরিনায় থাইল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণের খেলায় জিতে সম্মান পুনরুদ্ধারে মরিয়া ভারতীয় ফুটবল দল। পাঁচ মাস আগে এশিয়ান কাপে  দারুণ খেলে থাইল্যান্ডকে ৪-‌১ গোলে হারিয়েছিলেন সুনীলরা। সেই ফলটাই শনিবারের ম্যাচের আগে তাতাচ্ছে ইগর স্টিম্যাকের ফুটবলারদের। ভারতীয় দলের …

আরও পড়ুন »

অবশেষে মিললো সন্মান

  প্রসেনজিৎ মাহাতো : ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থ বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের মধ্যে একটা লড়াই চলে আসছিল দীর্ঘদিন ধরে। দুটি সংস্থাকে এক ছাতার তলায় আনার চেষ্টা ছিল অনেকদিন ধরেই। অবশেষে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে একটা সম্মানজনক সমাধান হল। ১৭ মার্চ টি টি এফ আইয়ের বার্ষিক …

আরও পড়ুন »

দার্জিলিং পুরসভাও দখলে আনলেন কৈলাশ-মুকুল

নিজস্ব সংবাদদাতা। দার্জিলিং পৌরসভা ১৭ জন মোর্চা কাউন্সিলর যোগ দিলেন বিজেপি। শনিবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চার ১৭ জন কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লেখালেন। ৩২ আসন বিশিষ্ট দার্জিলিং পৌরসভায় সেঅর্থে দখল করে নিল গেরুয়া শিবির। মুকুল দাবি করেছেন ১৭ …

আরও পড়ুন »

বিদেশ সফরের আগে গুরুভায়ুর মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

নীল রায়। মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে শনিবার কেরলের গুরুভায়ুর মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসে প্রথমবারের জন্য বিদেশ সফরে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে কেরলের এই সুপ্রাচীন মন্দিরে পুজো দিলেন মোদী। সুগন্ধী ঘি, বিশাল বিশাল পদ্ম ফুল আর বিশেষ রকমের লাল রঙের কলা দিয়ে গুরুভায়ুর …

আরও পড়ুন »

বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র বুনিয়াদপুর

নিজস্ব সংবাদদাতা। বুনিয়াদপুরে বিজেপির বিজয় মিছিলে ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বিজয় মিছিল ঘিরে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় আহত হন বিজেপি কর্মীরা। গত বৃহস্পতিবার নিমতায় গিয়ে রাজ্যে সব রাজনৈতিক দলের বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আবারও তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে …

আরও পড়ুন »

‘দিদি’র মন শান্ত করতে বাংলায় ‘প্রশান্ত’র আগমণ! কটাক্ষ অধীরের

নীল রায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের “ইলেকশন স্ট্যাটোসিস্ট”-এর শরণাপন্ন হওয়াকে কটাক্ষ করলেন বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। রবিবার নিজের ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন “বিপদে পড়ে হিন্দু বলে ভগবান ভরসা, মুসলিম বলে  এলাহী ভরসা, খ্রিস্টান বলে যীশু ভরসা, কংগ্রেস বলে জনগণ ভরসা, আর মমতা ব্যানার্জি বলেন প্রশান্ত ভরসা!” লোকসভা …

আরও পড়ুন »