নিজস্ব সংবাদদাতা। দার্জিলিং পৌরসভা ১৭ জন মোর্চা কাউন্সিলর যোগ দিলেন বিজেপি। শনিবার দুপুরে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চার ১৭ জন কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লেখালেন। ৩২ আসন বিশিষ্ট দার্জিলিং পৌরসভায় সেঅর্থে দখল করে নিল গেরুয়া শিবির। মুকুল দাবি করেছেন ১৭ জন কাউন্সিলর এর মধ্যেই ভোট প্রক্রিয়া চালিয়ে বেছে নেওয়া হবে চেয়ারম্যান। এদিন কৈলাস বিজয়বর্গীয় ১৭ জন কাউন্সিলরকে গেরুয়া উত্তরীয় পরিয়ে তাহলে স্বাগত জানান। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলায় ক্রমবর্ধমান বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুকুল রায় বলেন, “বাংলায় তৃণমূলের ক্ষমতাচ্যুত হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের যোগ্যতা অর্জন করতে পারবে না। পশ্চিমবঙ্গে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ঢল নেমেছে।” আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কৈলাশ বিজয়বর্গীয় ও তিনি একযোগে দার্জিলিঙে জনসভা করবেন বলেও জানান প্রাক্তন রেলমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news