Breaking News
Home / TRENDING / ‘দিদি’র মন শান্ত করতে বাংলায় ‘প্রশান্ত’র আগমণ! কটাক্ষ অধীরের

‘দিদি’র মন শান্ত করতে বাংলায় ‘প্রশান্ত’র আগমণ! কটাক্ষ অধীরের

নীল রায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের “ইলেকশন স্ট্যাটোসিস্ট”-এর শরণাপন্ন হওয়াকে কটাক্ষ করলেন বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। রবিবার নিজের ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন “বিপদে পড়ে হিন্দু বলে ভগবান ভরসা, মুসলিম বলে  এলাহী ভরসা, খ্রিস্টান বলে যীশু ভরসা, কংগ্রেস বলে জনগণ ভরসা, আর মমতা ব্যানার্জি বলেন প্রশান্ত ভরসা!” লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলকে ৪২ এ ৪২ আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। সেই স্লোগানকে কটাক্ষ করে অধীর আরও লেখেন, “৪২ এ ৪২ টা আসন দখল করতে না পেরে অশান্ত ‘দিদি’র মন শান্ত করতে বাংলায় ‘প্রশান্ত’র আগমণ!!!” প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে এক ঘন্টা ৪০ মিনিট বৈঠক ছেড়ে যান প্রশান্ত কিশোর। তার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় ২০২১ সালে বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে বাংলায় ঘুটি সাজাবেন এই ভোট গুরু! বিজেপির পক্ষে তাদের সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন কোনও ভোট গুরু আটকাতে পারবেন না। কিন্তু অধীর চৌধুরীর মতো এমন তির্যক মন্তব্য বিরোধী কোনও রাজনৈতিক শিবির করেনি। তবে প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের চুক্তি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *