Breaking News
Home / TRENDING / অবশেষে মিললো সন্মান

অবশেষে মিললো সন্মান

 

প্রসেনজিৎ মাহাতো :
ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থ বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের মধ্যে একটা লড়াই চলে আসছিল দীর্ঘদিন ধরে। দুটি সংস্থাকে এক ছাতার তলায় আনার চেষ্টা ছিল অনেকদিন ধরেই। অবশেষে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে একটা সম্মানজনক সমাধান হল। ১৭ মার্চ টি টি এফ আইয়ের বার্ষিক সাধারণ সভায় দুই সংস্থাকে মিলিয়ে প্রয়াস শুরু করার কথা বলা হয়। তারই ফল হিসেবে দুটি সংস্থার অস্তিত্বকে একে অপরের সঙ্গে মিলিয়ে না দিলেও ঠিক হল দুটি সংস্থা এখন থেকে রাজ্য স্তরে ভিন্ন দুটি প্রতিযোগিতা আয়োজনের ফলের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল পাঠাতে পারবে জাতীয় স্তরের প্রতিযোগিতায়। দুটো মিলিয়ে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন নাম দেওয়া হলেও ‘‌ওয়েস্টবেঙ্গল’‌ থেকে টিম ‘‌এ’‌ ও নর্থ বেঙ্গল থেকে টিম ‘‌বি’‌ হিসেবে অংশ নেবে প্রতিযোগিতায়। এদিন ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে একথা জানান টি টি এফ আইয়ের কোষাধ্যক্ষ অরুণ ব্যানার্জি, ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত, সহ সভাপতি স্বপন ব্যানার্জি, নর্থ বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি মান্তু ঘোষ, সচিব সুব্রত রায়। মান্তু চান কলকাতা ও শিলিগুড়িতে টেবিল টেনিসের প্রচার ও প্রসারের জন্য আধুনিক ও উন্নত মানের ইনডোর স্টেডিয়াম গড়ে উঠুক। ‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *