Breaking News
Home / TRENDING / সন্দেশখালিতে গুলি করে খুন তৃণমূল কর্মী

সন্দেশখালিতে গুলি করে খুন তৃণমূল কর্মী

নিজস্ব সংবাদদাতা। সন্দেশখালি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক তৃণমূল কর্মী । মৃতের নাম কাইয়ুম মোল্লা, বয়স ২৪‌। বেশ কয়েকদিন ধরে ন্যাজাট থানার হাটগাজী গ্রামে তৃণমূল বিজেপির মধ্যে চাপা উত্তেজনা ছিল। শনিবার সন্ধ্যে ছটা নাগাদ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছিল তৃণমূল কর্মী সমর্থকরা।‌ সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে কয়েক রাউন্ড গুলি চালায় মিছিলের উপর। কাইয়ুমের মাথায় গুলি লাগে। মৃত্যু নিশ্চিত করতে তাকে রাস্তার ধারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলেই অভিযোগ তৃণমূলের। এই ঘটনার জেরে ছত্রভঙ্গ হয়ে যায় তৃণমূলের মিছিল। আশ্রিত দুষ্কৃতী রাই মিছিলের ওপর গুলি চলছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরে এই ঘটনা ঘটেছে। খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নেজাট থানার পুলিশ। রাজনৈতিক কারণ ছাড়া অন্য কোনো কারণ খুনের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *