Breaking News
Home / TRENDING / বিদেশ সফরের আগে গুরুভায়ুর মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

বিদেশ সফরের আগে গুরুভায়ুর মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

নীল রায়। মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে শনিবার কেরলের গুরুভায়ুর মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসে প্রথমবারের জন্য বিদেশ সফরে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে কেরলের এই সুপ্রাচীন মন্দিরে পুজো দিলেন মোদী। সুগন্ধী ঘি, বিশাল বিশাল পদ্ম ফুল আর বিশেষ রকমের লাল রঙের কলা দিয়ে গুরুভায়ুর মন্দিরে প্রায় এক ঘণ্টা ধরে ‘তুলাভরম’ করলেন প্রধানমন্ত্রী। মন্দিরের প্রথা মেনে দাঁড়িপাল্লার একদিকে রাশি রাশি পদ্ম ফুল রেখে অন্য দিকে মোদীকে দাঁড় করিয়ে তাঁর ওজন মাপা হয়। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিচূড়ে পৌঁছান। সকালে রওনা দেন কোচির উদ্দেশ্যে। কোচি থেকে নৌবাহিনীর বিশেষ হেলিকপ্টারে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী মোদী পৌঁছন গুরুভায়ুর মন্দিরের কাছে শ্রীকৃষ্ণ কলেজ গ্রাউন্ডে। গুরুভায়ুর কেরলের ৫ হাজারের বছরের পুরনো মন্দিরে পুজো দেন তিনি। পরে এক জনসভায় অংশ নেন মোদী। জনসভায় তিনি বলেন, “কেরল থেকে আমরা একটি আসন পাইনি। কিন্তু যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারাও যেমন আমার লোক, যারা বিজেপিকে ভোট দেয়নি তারাও আমাদের লোক। আমার সরকার সকলের জন্য কাজ করবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *