Breaking News
Home / TRENDING / কংগ্রেস সাংসদদের সংবর্ধনা সভায় গরহাজির অধীর

কংগ্রেস সাংসদদের সংবর্ধনা সভায় গরহাজির অধীর

নীল রায়। বাংলা থেকে দলের ২ জন সাংসদকে সংবর্ধনা দেওয়ার বন্দোবস্ত করেছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। শনিবার বিধান ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মালদা দক্ষিণ আসন থেকে জয়ী কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী হাজির হলেও গরহাজির রইলেন বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যদিও তার জন্য অনুষ্ঠানে কোন অসুবিধা হয়নি বলেই জানিয়েছে প্রদেশ কংগ্রেসের এক নেতা। ‌এদিন পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক গৌরভ গোগোই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও রাজ্যসভার বর্ষিয়ান সাংসদ প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয় গনিখানের সাংসদ ভাইকে। আগামীদিনে বাংলায় তৃণমূল ও কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে হবে বলে কর্মীদের উৎসাহ দিয়ে যান গৌরব গগৈ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *