Breaking News
Home / TRENDING / বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র বুনিয়াদপুর

বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র বুনিয়াদপুর

নিজস্ব সংবাদদাতা। বুনিয়াদপুরে বিজেপির বিজয় মিছিলে ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বিজয় মিছিল ঘিরে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় আহত হন বিজেপি কর্মীরা। গত বৃহস্পতিবার নিমতায় গিয়ে রাজ্যে সব রাজনৈতিক দলের বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আবারও তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে একই কথা পুনরাবৃত্তি করেছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী ফরমান মানতে রাজি ছিলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ‌ পূর্বঘোষিত কর্মসূচি মেনে এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলায় পৌছাব মেদিনীপুরের সাংসদ। দুপুরে বুনিয়াদপুর মিছিল শুরু হলে সেই মিছিল আটকানোর চেষ্টা করে জেলা পুলিশ। কিন্তু নাছোড়বান্দা বিজেপি সমর্থকরা ব্যারিকেড ভেঙ্গে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বিজেপি সূত্রে জানা গিয়েছে বেশ কিছু বিজেপি কর্মী পুলিশের লাঠির ঘায়ে রক্তাক্ত হয়েছেন। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মানুষ আমাদের জিতিয়েছেন। আমরা মানুষকে অভিনন্দন জানাতে মিছিল করেছি। এতে আপত্তির কী আছে? আর এখানে কি কার্ফু চলছে নাকি যে, মিছিল করা যাবে না?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *