Breaking News
Home / TRENDING / ফুটবলারদের মন দিতে পরামর্শ স্টিম্যাকের

ফুটবলারদের মন দিতে পরামর্শ স্টিম্যাকের

প্রসেনজিৎ মাহাতো:

কিংস কাপের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিরুদ্ধে হার ভুলে আজ বুরিরামের চ্যাং এরিনায় থাইল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণের খেলায় জিতে সম্মান পুনরুদ্ধারে মরিয়া ভারতীয় ফুটবল দল। পাঁচ মাস আগে এশিয়ান কাপে  দারুণ খেলে থাইল্যান্ডকে ৪-‌১ গোলে হারিয়েছিলেন সুনীলরা। সেই ফলটাই শনিবারের ম্যাচের আগে তাতাচ্ছে ইগর স্টিম্যাকের ফুটবলারদের। ভারতীয় দলের চিফ কোচ স্টিম্যাক থাইল্যান্ড ম্যাচের আগের দিন প্রচারমাধ্যমকে জানিয়েছেন, কুরাসাওয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে যে ফুটবল খেলেছিল তাঁর ফুটবলাররা, সেটা যথেষ্ট আশাপ্রদ। ৬ নতুন ফুটবলারের অভিষেক ঘটেছে। এঁরা প্রত্যেকেই নিজেদের সেরা দিতে চেষ্টা করেছেন। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে একটু অন্য পদ্ধতিতে খেলানোর ভাবনা রয়েছে তাঁর। হারলেও ফুটবলারদের খেলা তাঁকে খুশি করেছে। ভারতীয় ফুটবল ফ্যানরাও খেলাটা উপভোগ করেছে। তিনি চান এই মুহূর্তে ফলের কথা মাথায় না রেখে ফুটবলাররা মাঠে নেমে নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে ভাল খেলে দেশের মানুষের  মন ভরাক। সময়ে দলটা ঠিক তৈরি হয়ে যাবে। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার জাতীয় দলের বাইরে রয়েছে। ওরা ঢুকলে দল আরও শক্তিশালী হবে। স্টিম্যাক জানালেন, ‘‌থাইল্যান্ডের বিরুদ্ধে আরও নতুন কিছু ফুটবলারকে খেলার সুযোগ দেব। আমার কাছে সব ফুটবলারই সমান। শিবিরে সকলেই প্রচণ্ড খেটেছে। ওদের দেখে নেওয়া দরকার, পরের টুর্নামেন্ট ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য এটা জরুরি।’‌ থাইল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে ৪‌-‌১ গোলে জেতার আত্মবিশ্বাস থাকলেও, সেটা এখন অতীত মনে করছেন ভারতীয় দলের স্টপার সন্দেশ। বলেন, ‘‌এশিয়ান কাপে ওটা বড় একটা জয় ছিল। কিন্তু এখন দু’‌দলে অনেক বদল ঘটে গেছে। আমাদের নতুন কোচ। মাঠে নেমে নিজেদের লড়াকু চরিত্র তুলে ধরতে হবে। সেরা দিতে হবে কোচের পরিকল্পনা মতো। আশা করছি ভাল ফলই হবে।’‌ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের অধিনায়ক অমরজিতের মতে, এশিয়ান কাপের ফলের পুনরাবৃত্তি ঘটাতে আশাবাদী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *