ওয়েব ডেস্ক:
আলোয় সেজে উঠছে গোটা ভারত।
আর আজ দীপাবলি উপলক্ষে বিশেষভাবে অযোধ্যায় পালন করা হচ্ছে দীপোৎসব। শনিবার সন্ধ্যায় ৫.৫১ লাখ প্রদীপ জ্বালিয়ে ওই উৎসব পালন করতে চলেছে আদিত্যনাথ সরকার। আনন্দের তিথিতে শনিবার অযোধ্যায় সরয়ূ নদীর সরয়ূ ঘাটে জ্বালানো হবে লাখ লাখ প্রদীপ।

দীপাবলি পালনের পাশাপাশি লক্ষ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলাও। এছাড়াও আজকের উৎসবের অঙ্গ হিসেবে এদিন একটি শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই শোভাযাত্রায় অংশ নেবেন অসংখ্য শিল্পী। জানা গিয়েছে সাকেত কলেজ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে রামকান্ত পার্কে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। এইসঙ্গে থাকবেন ফিজির ডেপুটি স্পিকার বীণা ভাটনগর প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news