ওয়েব ডেস্ক:
জম্মু ও কাশ্মীরের ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের ৩১০ আসনের নির্বাচনে ৮১ আসন পেল বিজেপি। যার পর টুইট করে জম্মু ও কাশ্মীরের মানুষকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, এই সংবাদে দেশের মানুষ খুশি হবেন। গত ২৪ অক্টোবর জম্মু, কাশ্মীর, লেহ, লাদাখে ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন হয়েছিল। ভোট পড়েছিল ৯৮ শতাংশ। লড়াইয়ের ময়দানে ছিলেন ১০৮০ জন। শুনলে খুশি হবেন যে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। এতেই বোঝা যায় গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা রয়েছে। যাঁরা জয়ী হয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি।
প্রসঙ্গত, রাজ্যে মোট ৩১৬টি ব্লক। এর মধ্যে ২৭টি ব্লকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জম্মু ও কাশ্মীরে গ্রাম স্তরে গ্রামবাসীরা নির্বাচন করেন পঞ্চ ও সরপঞ্চকে। এরাই ব্লকের চেয়ারপার্সন নির্বাচন করে থাকেন।
উল্লেখ্য, কড়া নিরাপত্তার নির্বাচনের ব্যবস্থা হয়েছিল। একদিক থেকে গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সবচেয়ে বড় সাফল্য।
যদিও বিজেপি ছাড়া আর কোনো বড় দল এই নির্বাচনে অংশ নেয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news