সূর্য সরকার।
কেন্দ্রীয় শিক্ষা নীতি মেনে আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে পাসফেল (Pass Fail)। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের জেরে কয়েক বছর আগেই অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল উঠে গিয়েছিল। তারপর একাধিক আন্দোলন আলাপ-আলোচনার পর কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত থেকে সরে পাশফেল ফিরিয়ে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার পাশ-ফেল ফিরিয়ে আনার পক্ষপাতী ছিল। কেন্দ্রীয় সরকারের আইনের যে সেটা করা সম্ভব হচ্ছিল না। কিন্তু কেন্দ্র নিজের অবস্থান বদল এরপর এবার রাজ্য পাসফেল ফিরিয়ে আনতে উদ্যোগী হল।
সূত্রের খবর, আগামী ২০২০ জানুয়ারি থেকে এ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় পাসফেল ফিরে আসছে। দীপাবলীর পরেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য শিক্ষা দফতর। শুক্রবার বিকাশ ভবনে দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,” ২০২০ জানুয়ারি থেকে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কেউ অকৃতকার্য হলে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করব। বলা আছে, দুমাস কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়লে তিনমাস করানো হবে। কেন্দ্র লোকসভায় বিল পাস করিয়ে নিয়েছে। আমরা চাইলেও কিছু করার নেই। আমাদের অনেক কিছু পয়েন্টে বলার ছিল। আমরা দেখব সেগুলো কিভাবে করা যায়।”
অর্থাৎ কেন্দ্রীয় নিয়মের বাইরে ও পাসফেলের বিষয়ে রাজ্য নিজস্ব শিক্ষা ব্যবস্থায় নতুন কোন সংস্থান করতে চাইছে সেইটা শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট। তবে নতুন কি ধরনের সংশোধন নিয়ে আসবে রাজ্য শিক্ষা দফতর তারা এখনও ঘোষণা করেনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। কিন্তু পাসফেল যে আগামী শিক্ষাবর্ষ থেকে ফিরছে সেটা এক প্রকার নিশ্চিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news