সূর্য সরকার।
বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের কালীপুজো উদ্বোধনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। আগামীকাল শনিবার সন্ধ্যায় সব্যসাচীর পুজো উদ্বোধন করবেন তিনি। বিধাননগরের মৈত্রী সংঘের কালীপুজোয় উপস্থিত থেকে নতুন করে কী বিতর্কের সূচনা করবেন রাজ্যপাল, উঠছে প্রশ্ন। কয়েকদিন আগেই রাজভবনে এসে রাজ্যপালকে তাঁর মৈত্রী সংঘের কালীপুজোর উদ্বোধনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন সব্যসাচী। জানা গিয়েছিল, সেই সময় রাজ্যপাল তাঁর পুজোর উদ্বোধনে যাওয়ার বিষয়ে সম্মতি দেন।
চলতি মাসের ১ অক্টোবর তৃণমূল (TMC) থেকে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন রাজারহাট নিউটাউনের বিধায়ক। পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাতে জড়িয়েছে রাজ্যপাল। বিভিন্ন কারণে তাঁর বিতর্কিত মন্তব্য অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে। এমন পরিস্থিতিতে তৃণমূল থেকে বিজেপিতে আসা সব্যসাচী দত্তের কালী পুজোর আমন্ত্রণ গ্রহণ করে কী নতুন কোনও নতুন বিতর্কে ইঙ্গিত দিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) ও রাজ্যপাল! এমন জল্পনা চলছে। শনিবার সন্ধ্যা ৭টা বেজে পনের মিনিটে রাজ্যপাল বিধাননগরের কালীপুজোর উদ্বোধনে যাবেন। ইতিমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় বড়বাজারে আরো একটি কালীপুজোর উদ্বোধন করেছেন রাজ্যপাল। তবে সব্যসাচী দত্তের পুজোর উদ্বোধন স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে অনেক বেশি গুরুত্ব বাড়িয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news