মহিউদ্দীন আহমেদ, বোলপুর:
২৬০ ভরি সোনার গহনা দিয়ে সাজানো হল মা কালীর মূর্তি। রবিবার গভীর রাতে মা কালীর পুজো। তার আগেই কালী মূর্তি সাজিয়ে পুজোর প্রস্তুতি নিল বীরভূমের তৃনমূল কংগ্রেস কার্যালয়।
বোলপুরে দলের পার্টি অফিসের দোতলার একটি বিশেষ ঘরে মা কালীর পুজো হয়। গত বছর থেকেই পার্টি অফিসের নতুন ভবনটি নির্মানের পর মা কালীর মূর্তি সোনার গহনা দিয়ে সাজানো হয়। তারপর এবছরও সোনার গহনা পড়িয়ে মায়ের পুজো করবেন বীরভূমের তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। শুক্রবার অনুব্রত মন্ডলের সঙ্গে বোলপুরের সাংসদ অসিত মাল, জেলা সহ সভাপতি অভিজিৎ সিং রানা সহ অনান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।

গত বছর থেকে পুজো করার আগে মা কালীর মূর্তি সোনার গহনা দিয়ে সাজানো হয়। এত ভরি সোনার গহনা পড়িয়ে পুজো করা নিয়েও রাজনৈতিক বির্তক হয়েছিল। তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের উদ্যোগে এত ভরি সোনার গহনা দিয়ে পুজো করা নিয়েও বিরোধীরা অভিযোগের আঙুল তুলতে ছাড়েনি। বির্তক যতই থাকুক সে সব তোয়াক্কা না করেই ২৬০ ভরি সোনার গহনা মা কালীর মূর্তিতে পড়িয়ে পুজো করছেন। পুজো উপলক্ষ্যে এখন সাজসাজ রব বোলপুরের তৃনমূলের পার্টি অফিসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news