Breaking News
Home / TRENDING / আজ হরিয়ানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

আজ হরিয়ানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদন:

 

আজ হরিয়ানার বিজেপি বিধায়কদের নিয়ে একটি বৈঠকে বসতে চলেছে শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, আজ সকাল ১১টায় চন্ডীগড়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও দলের মহাসচিব অরুন সিংহের নেতৃত্বে এই বৈঠক হবে। হরিয়ানায় সরকার গড়ার জন্য বিজেপি বিধায়কদের সঙ্গে আলোচনা করতেই এই বৈঠক। 

 

এর আগে শুক্রবার বিজেপি ও জেজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, “হরিয়ানায় বিজেপি ও জেজেপি দুটি দল মিলিতভাবে সরকার গড়বে। মুখ্যমন্ত্রী বিজেপির এবং উপমুখ্যমন্ত্রী জেজেপির হবে। এই জোট সরকারে কিছু নির্দল বিধায়কও সমর্থন করবে। হরিয়ানার জনগণ যে রায় দিয়েছেন সেই দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল।”

 

হরিয়ানায় সরকার গঠনের জন্য অমিত শাহ শুক্রবার আমেদাবাদ গিয়েও মাঝপথে দিল্লি ফিরে আসেন। এরপর শাহের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও জেজেপি প্রধান দুষ্যন্ত চৌটালার সঙ্গে এক বৈঠক হয়। এই বৈঠকে বিজেপির কার্যকরী সভাপতি জে পি নড্ডা, হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বরালা সহ কিছু নেতা উপস্থিত ছিলেন। 

 

এদিন জেজেপি প্রধান দুষ্যন্ত চৌটালা বলেন, “সরকার গঠনের জন্য দুই দলকে এক সঙ্গে কাজ করতে হবে। রাজ্যের ভালোর জন্য একটি স্থায়ী সরকার প্রতিষ্ঠা করা জরুরী। চৌধুরী দেবীলালের সময় থেকে আমরা একসঙ্গে চলছি। তাই দলের অনেক নেতা এই জোট সরকার প্রতিষ্ঠার জন্য মত দিয়েছেন।”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *