নীল রায়।
নাগরিকত্ব বিল পাস করার দাবি ও ৩৭০ ধারা বিলোপের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এক কোটি চিঠি পাঠাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ১ অক্টোবর কলকাতায় সভা করতে এসে শরণার্থীদের দিয়ে বাংলা থেকে প্রতিদিন প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাতে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় সভাপতির সেই নির্দেশ কার্যকর করতে নেমে পড়েছে রাজ্য বিজেপি। এই চিঠিগুলোতে দ্রুত নাগরিকত্ব বিল পাস করার দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। নরেন্দ্র মোদির দপ্তরে এককোটিরও বেশি চিঠি পাঠিয়ে বিল পাশের ভিত বাংলা থেকে মজবুত করতে চাইছে দিলীপ ঘোষ-মুকুল রায়রা।
দলের মহিলা মোর্চা ২০-২৫ লক্ষ চিঠি পাঠাবে বলে জানা গিয়েছে। এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে নাগরিকত্ব বিল পাসের দাবিকে আরও জোরদার করে, এনআরসির পথকে প্রশস্ত করাই বিজেপির (BJP) লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এনআরসি (NRC) নিয়ে প্রচারের ক্ষেত্রে তৃণমূল (TMC) যেভাবে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে, তার পাল্টা এই প্রচার করা হবে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news