নিজস্ব প্রতিনিধি:
পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। খড়গপুর সদর, করিমপুর এবং কালিয়াগঞ্জ আসনে আগামী ২৫ নভেম্বর উপনির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে উত্তরাখণ্ডের একটি আসনে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে, আগামী ৩০ অক্টোবর থেকে রাজ্যের বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন দাখিল শুরু হবে। ৬ নভেম্বর মনোনয়নের শেষ দিন ধার্য করা হয়েছে। ১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে এই তিন কেন্দ্রে। ২৮ তারিখ ভোটের ফল ঘোষণা করা হবে।
কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জ বিধানসভা আসন এখন শূন্য। বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় তাঁদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র খড়গপুর সদর ও করিমপুরেও উপনির্বাচন হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news