নিজস্ব প্রতিবেদন:
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোটবদ্ধ ভাবে সংখ্যাগরিষ্ঠতা (১৬১) পেয়েছে। কিন্তু ৫০-৫০ ফর্মুলা নিয়ে এখনও কোনো স্থায়ী সমাধান করে উঠতে পারেনি দুই দল। এদিকে এই সুযোগে শিবসেনাকে নিজেদের দিকে টানতে মরিয়া কংগ্রেস ও এনসিপি।
২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শিবসেনা পেয়েছে ৫৬টি আসন, কংগ্রেস ও এনসিপি পেয়েছে যথাক্রমে ৪৪টি ও ৫৪টি আসন।
শুক্রবার মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি বালা সাহেব ঠাকরে জোট সরকারকে আক্রমণ করে বলেন, শিবসেনা যদি আমাদের দিকে আসেন তবে আমরা তা ভেবে দেখব
তবে শিবসেনার তরফে এখনও কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আবার এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, যেখানে বিপক্ষকে সম্মান জানানো হবে না, এরকম জোট করার দরকার নেই। শিবসেনা আমাদের সঙ্গে এলে আমরা যথাযোগ্য সম্মান দেব।
পাওয়ার আরও বলেন, ফলাফল থেকে এটা স্পষ্ট রায় বিজেপির বিপক্ষে গিয়েছে। আমরা জনতার রায়কে স্বীকার করছি এবং শক্তিশালী জোট হিসেবে জনতার সেবা করার জন্য তৈরি। আমার মনে হয় এই রায়কে সামনে রেখে বিজেপি বিরোধী দলকে একজোট হয়ে সরকার গড়া দরকার। তাই বিজেপির বিরুদ্ধে লড়তে এনসিপি, কংগ্রেস ও শিবসেনাকে একসঙ্গে আসা দরকার।
অন্যদিকে শুক্রবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত একটি কার্টুন পোস্ট করেছেন। তিনি পদ্ম, ঘড়ির উপর একসঙ্গে শিবসেনার প্রতীক বানিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ব্যঙ্গ চিত্রকরের এক বিরাট সৃষ্টি। খারাপ ভাববেন না এটা দীপাবলীর সময়। এর পরই এই কার্টুনকে কেন্দ্র করে বিজেপি-শিবসেনার সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news