Breaking News
Home / দেশ / বিজেপির বাজিমাত! দুষ্মন্ত চৌটালার সমর্থনে হরিয়ানায় ফের সরকার গড়ছেন খাট্টার

বিজেপির বাজিমাত! দুষ্মন্ত চৌটালার সমর্থনে হরিয়ানায় ফের সরকার গড়ছেন খাট্টার

নীল রায়।

৭৫ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে থেমে যেতে হয়েছে ৪০-এ। তা সত্ত্বেও হরিয়ানায় সরকার গড়ছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের নেতারা সমর্থনের জন্য দুষ্মন্ত চৌটালার (Dushant Chawotala) সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে, চৌটালা নাকি মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারকে সমর্থন দিতে রাজি হয়েছেন। তাঁর দল জননায়ক জনতা পার্টি বিজেপিকেই সমর্থন করবে। এমনটাই দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির। আপাতত হরিয়ানার কিংমেকার এই জাঠ যুবক।

৯০ আসনের মধ্যে ৪০টি আসনে জয়ী বিজেপি। কংগ্রেসের দখলে গিয়েছে ৩১টি আসন। দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি পেয়েছে ১০টি আসন। অভয় চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল পেয়েছে মাত্র ১টি আসন। নির্দল-সহ অন্যান্যরা পেয়েছে ৭টি আসন।

জেজেপির (JPP) সমর্থন পেলেই ম্যাজিক ফিগার ৪৬-এ পৌঁছে যাবে বিজেপি। জেজেপির সমর্থন পেলেও কংগ্রেসকে সরকার গড়তে হলে নির্দল-সহ অন্যান্যদের সমর্থন জোগাড় করতে হবে। জেজেপি কোন শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি দুষ্মন্ত চৌটালা। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “দু’দলের জন্যই রাস্তা খোলা আছে।” কিন্তু, বিজেপির একটি সূত্র দাবি করছে তিনি গেরুয়া শিবিরকে সমর্থন দেবেন।

দুষ্মন্ত চৌটালার কাছে আশ্বাস পেয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করার সময়ও চেয়েছেন মনোহরলাল খাট্টার (Manoharlal Khattar)। তিনি জেজেপির সমর্থনে সরকার গড়ার দাবি জানাবেন বলে মনে করা হচ্ছে। যদিও, জেজেপির তরফে সরকারিভাবে বলা হচ্ছে, শুক্রবার দলের বিধায়কদের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডাও (Bhupinder Singh Hooda) আশা ছাড়ছেন না। তিনিও শেষ মুহূর্ত পর্যন্ত দুষ্মন্তের সঙ্গে যোগাযোগ করার মরিয়া চেষ্টা চালিয়েছেন বলে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *