Breaking News
Home / TRENDING / আর কিছু ক্ষনের মধ্যেই অযোধ্যার রায়, উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বন্ধ স্কুল, কলেজ, ইন্টারনেট

আর কিছু ক্ষনের মধ্যেই অযোধ্যার রায়, উত্তরপ্রদেশ সহ কিছু রাজ্যে বন্ধ স্কুল, কলেজ, ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদন:

 

আজ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংগঠনিক বেঞ্চ। সংবাদ সংস্থা সূত্রে খবর, সকাল ১০:৩০ মিনিট থেকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায় ঘোষণা করতে পারেন। এর আগে ৬ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত, ৪০ দিন ধরে এই মামলার শুনানি হয়েছে। হিন্দু ও মুসলিম দুই পক্ষের আইনজীবীরা তাদের একের পর এক নথি পেশ করেছে। 

 

রায় ঘোষণার আগে সারা উত্তরপ্রদেশ জুড়ে তৎপর প্রশাসন। এছাড়া অযোধ্যা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৩ দিন ধরে উত্তরপ্রদেশের স্কুল, কলেজ বন্ধ থাকবে। কিন্তু অযোধ্যায় রামলালা দর্শনের উপর প্রশাসন কোনো বিধি আরোপ করেনি। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশে, কর্ণাটক, রাজস্থান ও জম্মু-কাশ্মীরেও শনিবার স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এছাড়া উত্তরপ্রদেশের আলীগড়, মুজাফফরনগর এবং রাজস্থানের ভরতপুরে গতকাল থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 

এই রায় ঘোষণার আগে হিন্দু ও মুসলিম দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী টুইট করে বলেন, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়ই আসুক, “সেখানে কারও হার জিত হবে না। দেশবাসীর কাছে আমার আবেদন এই রায় গ্রহণ করে একসঙ্গে শান্তি, একতা বজায় রাখুন।” প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দিয়েছিলেন। এক অংশ সুন্নি ওয়াকফ বোর্ড, দ্বিতীয় অংশ নির্মোহী আখড়া ও তৃতীয় অংশ রামলালার মধ্যে ভাগ করেছিলেন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *