নীল রায়।
নোটবন্দীর তৃতীয় বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আক্রমণ করলেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারকে। শুক্রবার সকালে পরপর দুটি টুইট করে ডিমানিটাইজেশনের (Demonization) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। প্রথম টুইটে মমতা লেখেন, “২০১৬ সালে আজকের দিনে নোটবন্দি চালু করা হয়। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আমি বলেছিলাম দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন এর ফলে বিঘ্নিত হবে। এখন বিশ্বের তাবড় অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ – সবাই একই কথা বলছেন।”
দ্বিতীয় টুইটে তৃণমূল (TMC) সুপ্রিমো লিখেছেন, “সেই দিন অর্থনীতির বিপর্যয় শুরু হয়েছিল আর আজ দেখুন কি পর্যায়ে পৌঁছে গেছে। ব্যাঙ্ক সঙ্কটে, অর্থনীতি মন্দায়। সকলে ভুক্তভুগী। কৃষক থেকে মজদুর, ছাত্র থেকে যুব, ব্যবসায়ী থেকে গৃহবধূ – সকলে।” প্রসঙ্গত, ২০১৬ সালের আজকের দিনে রাত ৮টায় নোটবন্দীর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঘোষণার মিনিট ৪৫ পরেই নরেন্দ্র মোদীর সেই ঘোষণার বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news