নীল রায়।
বড়সড় প্রশ্ন উঠে গেল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবার খোদ বিডিওর বাড়িতে বড়সড় ডাকাতির ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা-১ নম্বর ব্লকের বিডিওর বাড়িতে। ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার গভীর রাতে হাবরার (Habra) ভিডিও করছে হানা দেয় ৫-৬ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল। রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করায় ঘুম ভেঙে যায় বিডিও শুভ্র নন্দী ও তাঁর স্ত্রীর। দুষ্কৃতীরা তাঁদের বেঁধেই লুটপাট চালায় বলে পুলিশ সূত্রে খবর। খবর জানাজানি হতেই সকালে পুলিশ পৌঁছায় বিডিও (BDO) শুভ্র নন্দীর বাড়িতে। বিডিওর বাড়িতে যান হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতিও। এমন ঘটনায় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবাঙালি যুবকদের একটি পাঁচজনের দুষ্কৃতী বাহিনী এই কাণ্ড ঘটিয়েছে। নগদ ১০ হাজার টাকার সঙ্গে লক্ষাধিক অর্থমূল্যের সোনার গহনা নিয়ে গিয়েছে তাঁরা। তাদের চুরির তালিকা থেকে বাদ যায়নি একটি সিসিটিভিও। সম্প্রতি হাবরা-অশোকনগর এলাকায় অবাঙালী যুবকদের দুষ্কৃতীবাহিনী দিনের-পর-দিন লুঠপাট চালিয়ে বেড়াচ্ছে। পুলিশ এখনও তাদের হদিস পায়নি বলেই জানা গিয়েছে। একাধিক ঘটনা ঘটার পরও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে হাবরা-অশোকনগর এলাকার সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, বিডিও কোয়ার্টার্সের যদি নিরাপত্তা অবস্থা এমন থাকে, তাহলে সাধারন মানুষের জীবনের মূল্য কি হবে?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news