নীল রায়।
‘জনতার দরবারে’ যাওয়ায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে তীব্র ভৎসনা মুখে পড়লেন মন্ত্রী শ্যামল সাঁতরা। বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠকে কোতুলপুরের বিধায়ককে নেত্রীর রোষানলে পড়তে হয়। সূত্রের খবর বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় মন্ত্রীকে তাঁর কার্যকলাপের জন্য ব্যাপক বকাঝকা করেন। জানা গিয়েছে, ‘দিদিকে বলো’-কে সামনে রেখে ‘জনতার দরবারে অধ্যাপক শ্যামল সাঁতরা’ কর্মসূচি শুরু করেছিলেন বিষ্ণুপুর মহকুমা জুড়ে। লোকসভা ভোটে শোচনীয় ফলাফলের পর বিষ্ণুপুর জেলাকে দুটি সাংগঠনিক জেলায় ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া সদর জেলার সভাপতি হয়েছেন তৃণমূল নেতা শুভাশিস বটব্যাল। বিষ্ণুপুরের সভাপতি করা হয়েছিল লোকসভার পরাজিত প্রার্থী শ্যামল সাঁতরাকে (Shyamal Santra)।
গত ২৯ জুলাই নজরুল জরুল মঞ্চে দিদিকে বল কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০,০০০ গ্রামে ‘দিদিকে বলো’ কর্মসূচি পালন করবেন তৃণমূল বিধায়ক। কিন্তু শ্যামলের বিরুদ্ধে অভিযোগ, ‘দিদিকে বলো’ কর্মসূচির নামে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে ‘জনতার দরবারে অধ্যাপক শ্যামল সাঁতরা’ কর্মসূচি শুরু করেছেন। ‘দিদিকে বলো’ হেলপ্লাইন নম্বর দেওয়ার বদলে নিজের ব্যক্তিগত নম্বর দিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে বিলি করেছেন। দলীয় নির্দেশ অমান্য করে নিজের মর্জিমাফিক চলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোষানলে পড়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, কোতুলপুরের বিধায়কের ব্যবহারে মুখ্যমন্ত্রী এতটাই রুষ্ট যে তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকেও সরানো হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news