নিজস্ব প্রতিবেদন:
আর কিছু ক্ষনের মধ্যেই ২০০ বছর ধরে চলা বিতর্কিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যে জেড প্লাস নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সকাল ১০:৩০ মিনিট নাগাদ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবেন। পুরো আদালত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিচারপতিদের কড়া পুলিশ পাহারায় পাইলট গাড়িতে আনা হচ্ছে। নির্দিষ্ট কিছু আইনজীবী ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না আদালত চত্বরে। যা দেশের ইতিহাসে প্রথম।
এই রায় কোন দিকে যায়, সেই দিকে তাকিয়ে গোটা দেশবাসী। উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় পুলিশ প্রশাসন। কিছু কিছু জায়গায় স্কুল, কলেজ, ইন্টারনেট। গোটা অযোধ্যা জুড়ে মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশ কর্মী। এরই মধ্যে দেশ জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। রায়দানের ঠিক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তি বজায় রাখার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আইবি প্রধান অরবিন্দ কুমারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news