নীল রায়।
প্রয়াত হলেন মোহনবাগান ফুটবল ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র (Anjan Mitra)। শুক্রবার ভোর রাতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণ কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ২৩ বছর ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন অঞ্জন ৷ টুটু বসুর হাত ধরে ১৯৯৫ সালে মোহনবাগান (Mohanbagan) ক্লাবের প্রশাসনে আসেন তিনি। অর্থ সচিব হিসেবেই কাজ শুরু তাঁর ৷ অঞ্জন মিত্রের মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান।
একসময়ের অভিন্ন হৃদয়ের বন্ধু টুটু বসুর সঙ্গে মনোমালিন্যতার জেরে মোহনবাগান ক্লাবে পৃথক গোষ্ঠী তৈরি করেন তিনি। গুরুতর অসুস্থতার কারণে ২০১৮ সালে সচিব পদ থেকেই মোহনবাগান ক্লাবের প্রশাসন থেকে বিদায় নেন। ক্লাব নির্বাচনেও হেরে যায় তার প্যানেল। এদিন সকালে মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তাঁর ট্যাংরার বাড়িতে। বেলা ১১টা থেকে আড়াইটে পর্যন্ত মরদেহ রাখা হবে মোহনবাগান ক্লাবের লনে। পরে ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অঞ্জন মিত্রের মৃত্যুতে মোহনবাগান ক্লাবে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news