Breaking News
Home / TRENDING / শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল রায়।

ডানা ছাঁটা গেল পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠকে কয়েকটি সাংগঠনিক রদবদল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই রদবদলে বাঁকুড়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দেওয়া হল নন্দীগ্রামের বিধায়ককে। তাঁর বদলে যুগ্মভাবে ওই জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ঘটনাচক্রে, মে মাসে লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর বাঁকুড়া জেলা তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বদলে তৃণমূল নেত্রী দায়িত্ব তুলে দেন শুভেন্দু অধিকারীর কাঁধে। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই আবারও পর্যবেক্ষকের দায়িত্ব বদল হল বাঁকুড়ায়।

শুধু বাঁকুড়াই নয়, একই সঙ্গে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা পর্যবেক্ষকের পদ থেকেও সরানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। তাঁর জায়গায় দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব পেয়েছেন ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এই কাজে তাঁকে সহযোগিতা করবেন মলয় ঘটক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় বর্তমানে নদীয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক। এখন থেকে তাঁকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনে বিষয়টি দেখভাল করতে হবে।

শুভেন্দু অধিকারীর হাত থেকে বাঁকুড়া ও দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব কেন কেড়ে নেওয়া হল ? এমন প্রশ্নের কোনও সদুত্তর নেই তৃণমূল নেতৃত্বের কাছে। লোকসভা ভোটে উত্তরবঙ্গে ব্যর্থ হলেও মুর্শিদাবাদের তিনটি আসনের মধ্যে দুটিতে জয় ছিনিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। উত্তরবঙ্গে ব্যর্থতার জেরে ভোটের পরেই মালদহ জেলা তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব তাঁর হাত থেকে নিয়ে মন্ত্রী সাধন পান্ডেকে দিয়েছেন মমতা। গত ছয় মাসে নতুন করে দায়িত্ব পাওয়ার পর বাঁকুড়া ও পুরুলিয়া গিয়ে বার বার সাংগঠনিক দায়িত্ব সামলেছিলেন শুভেন্দু। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে বাঁকুড়া ও দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল‌ তাঁর মতো সংগঠককে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *