Breaking News
Home / TRENDING / আগামীকাল সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়

আগামীকাল সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়

সূর্য সরকার।

আগামীকাল সকাল সাড়ে দশটায় অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে পারে। সুপ্রিম কোর্টের (Supreme Court) সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ‍্য সরকারকে নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে অযোধ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলের কাছে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন।দু’পক্ষের আইনজীবীরা সওয়াল করেছেন।

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে ৪০ দিন শুনানি হয়েছে।তবে রায় যাই হোক, সকলেই শান্তির পক্ষে আবেদন জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) অনুরোধ করেছেন, “আগামীকাল অযোধ্যা মামলার রায় দেবেন মহামান্য সুপ্রিম কোর্ট। কোর্টের রায় যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব। কিন্তু আমরা সবসময় ভরসা করি মানুষের রায়ের উপর। দেশের মানুষই শেষ কথা বলবে। রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ সবাই শান্তি বজায় রেখে বাংলার সম্মান অক্ষুন্ন রাখবেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *