Breaking News
Home / হেড লাইন্স (page 235)

হেড লাইন্স

কুলতলীতে বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো বিজেপি (BJP) কর্মী ও তার স্ত্রীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁকসা গ্রামে। মঙ্গলবার সকালে খবর পেয়েই দেহ দুটি উদ্ধার করে কুলতলী থানার পুলিশ। লকডাউন এর পরিস্থিতিতে দ্রুতই দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভীম হালদার ও শকুন্তলা হালদার নামে ওই দম্পতি …

আরও পড়ুন »

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে একঝাঁক পরামর্শ দিয়ে চিঠি সোনিয়া গাঁধীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের খরচ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ তাঁর মন্ত্রিসভার সকল সদস্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমলাদের বিদেশ সফর স্থগিত করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে দেওয়া এই চিঠিতে বেশকিছু পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে …

আরও পড়ুন »

আইসোলেশন ওয়ার্ড ছেড়ে পালালেন করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের তবলিঘ-ই-জামাতের সদস্য

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জানলা দিয়ে পালাল তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-jamat) করোনা ভাইরাসে আক্রান্ত সদস্যরা। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। করোনা আক্রান্ত বছর ৬০-এর বৃদ্ধ ফিরেছিলেন দিল্লির নিজামুদ্দিন এলাকার তবলিঘ-ই-জামাত থেকে। মঙ্গলবার সকাল পর্যন্ত খবর, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যোগী রাজ্যে এমন ঘটনা ঘটায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। …

আরও পড়ুন »

তবলিঘ-ই-জামাতের সদস্যরা কোনও অভব্যতা করছেন না চিকিৎসকদের সঙ্গে : এইমস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তবলিঘ-ই-জামাতের (Tablig-E-Jamat) সদস্যরা কোনও রকম অভব্যতা করেননি চিকিৎসকদের সঙ্গে। বরঞ্চ সহযোগিতাই করছেন তাঁরা। সোস্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটি নিউজ ভাইরাল হয়েছে যে জামাতের সদস্যরা অত্যন্ত খারাপ ব্যবহার করছেন চিকিৎসকদের সঙ্গে। তাঁদের গায়ে থুতু দিচ্ছেন, অভব্য ইঙ্গিত করছেন মেয়েদের প্রতি। বিষয়টা যে একেবারেই এরকম নয় তা জানালেন এবার …

আরও পড়ুন »

করোনা-লকডাউন পরিস্থিতির মধ্যেই কোন্নগরে শক্তিশালী বোমার আতঙ্ক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সাতসকালে কোন্নগরে বোমাতঙ্ক। সোমবার রাতে কোন্নগরের ধর্মডাঙ্গায় বোমার মতো কিছু পরে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এলাকা ঘিরে রাখে তাঁরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়ার্ডে। মঙ্গলবার সকালে‌ বম্ব স্কোয়ার্ডের আধিকারিকরা এসে খতিয়ে দেখে সবকিছু। এরপর বোমা জাতীয় জিনিসটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। …

আরও পড়ুন »

দেশীয় শিল্পের বিকাশ ঘটানোর সঠিক সময় এটাই :মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সারা বিশ্বে করোনার অর্থনৈতিক প্রভাব যে মারাত্মক পড়তে চলেছে সেই বিষয়ে আগেই সতর্ক করেছিলেন অর্থনীতিবিদরা। ভারতের ওপরও যে তার প্রভাব পড়বে আশঙ্কা ছিল তারও। করোনার প্রভাবে দেশে অর্থনৈতিক বিপর্যয় যাতে না হয় তার জন্য প্রধানমন্ত্রী প্রস্তুত থাকতে বললেন মন্ত্রীসভাকে। সেই সঙ্গে পরামর্শ দিলেন যে এই সুযোগকে কাজে …

আরও পড়ুন »

মমতার দাবি নস্যাৎ করে স্বাস্থ্যমন্ত্রক জানাল, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৯১ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের প্রকৃত সংখ্যা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ওঠা তথ্য গোপনের অভিযোগের সত্যতার প্রমাণ দিল স্বাস্থ্যমন্ত্রক। তাদের তথ্য অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ জন। মঙ্গলবার সকাল ন’টার বুলেটিনে একথা জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বুলেটিনে জানানো হয়েছে, এই ৯১ জনের মধ্যে ১৩ জনকে …

আরও পড়ুন »

করোনার ওষুধ চেয়ে ভারতকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের ওষুধ না দিলে ভারতের বিপক্ষে পদক্ষেপ নেবে আমেরিকা। সোমবার কূটনীতির দফারফা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলছেন, “আমেরিকাকে হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ না দিলে আমেরিকা পালটা পদক্ষেপ করতে বাধ্য হবে।” হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তিনি (নরেন্দ্র মোদী) এই ওষুধ সরবরাহ না করলে আমি আশ্চর্য হব। …

আরও পড়ুন »

উৎকন্ঠা বাড়িয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২১ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus)  আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৪ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৪২১। মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১১। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩১৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, …

আরও পড়ুন »

রাজস্ব ঘাটতির বকেয়া চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্রর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রাজস্ব ঘাটতির পুরো অর্থ চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে (Nirmala Sitaraman) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. অমিত মিত্র ( Dr. Amit Mitra)। সোমবার সেই প্রসঙ্গে নবান্ন থেকে চিঠি গেল দিল্লিতে। চিঠিতে অর্থমন্ত্রী অমিত মিত্র লিখেছেন, কেন্দ্রীয় সরকারের ভূমিকায় রাজ্য হতাশ। করোনা সংক্রমণের মোকাবিলায় যে পরিমাণ অর্থের প্রয়োজন, …

আরও পড়ুন »

“কোনও কোনও পার্টির আইটি সেল ফেক খবর ছড়াচ্ছে।” বিজেপিকে আক্রমণ মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “কোনও কোনও পার্টির আইটি সেল ফেক খবর ছড়াচ্ছে।” নাম না করে এভাবেই বিজেপিকে (BJP) আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কোনও কোনও পার্টির আইটি সেল ফেক খবর ছড়াচ্ছে। সরকারি বুলেটিনে উল্টোপাল্টা তথ্য দিয়ে ছড়িয়ে দিচ্ছে। একদিকে কাঁসর ঘণ্টা নিয়ে ভুল …

আরও পড়ুন »

দেশে করোনা আক্রান্ত ৪০৬৭ জনের মধ্যে ১৪৪৫ তবলিঘ-ই-জামাতের সদস্য, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারতে আক্রান্ত করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের মধ্যে সিংহভাগই তাবলিঘ-ই-জামাতের (Tabgligh-e-jamat) সদস্য। সোমবার সংবাদ সম্মেলন করে এমনটাই জানানো স্বাস্থ্যমন্ত্রক। সোমবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিল শ্রীবাস্তব বলেন, “এখনও পর্যন্ত ভারতে ৪০৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪৪৫ জন তবলিঘ-ই-জামাতের সদস্য।” সাংবাদিক সম্মেলনে সচিব …

আরও পড়ুন »

সাংসদদের বেতন-পেনশনের ৩০ শতাংশ ছেঁটে, এমপি ল্যাড দু’বছরের জন্য স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মারণ ভাইরাস করোনার মোকাবিলায় লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বেতন এক বছরের জন্য ৩০ শতাংশ ছাঁটা হবে বলে জানিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের অর্ডিন্যান্সে অনুমোদন দিয়ে দেওয়া হল। অর্ডিন্যান্স অনুযায়ী সাংসদদের বেতন ও পেনশন আইনের (১৯৫৪) সংশোধন করা হয়েছে। এদিন …

আরও পড়ুন »

দিল্লিতে তাবলিঘি-ই-জামাতের অনুষ্ঠানের অনুমতি কে দিয়েছে ? প্রশ্ন শরদ পাওয়ারের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌ তাবলিঘ-ই-জামাতের (Tabgligh-e-jamat) অনুষ্ঠানের জন্যকে অনুমতি দিয়েছিল ? প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের দাপুটে নেতা শরদ পাওয়ার। সোমবার এক সাংবাদিক বৈঠকে এনসিপি নেতা শরদ পাওয়ার (Shrad Power) বলেন, “মহারাষ্ট্রের দুই জায়গায় তাবলিঘ-ই-জামাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মুম্বইয়ের কাছে এবং সোলাপুরে দুটি পৃথক অনুষ্ঠানের অনুমতিও নেওয়া হয়েছিল রাজ্য সরকারের থেকে। কিন্তু …

আরও পড়ুন »

মারাত্মক অভিযোগ চায়না থেকে আসা টেস্ট কিটেই রয়েছে করোনার জীবাণু?

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সারা পৃথিবীতে ইচ্ছাকৃতভাবে সংক্রামিত কিটস পাঠাচ্ছে চিন ? দেখেশুনে অনেকেই মনে করছেন একথা। সম্প্রতি ইংলন্ডের জন্য পাঠানো এক জাহাজ কিটস এসেছে সম্পূর্ণ সংক্রামিত অবস্থায়। এর মানে দাঁড়ায় একটাই। করোনা (Corona) সন্দেহে পরীক্ষা করলে সত্যি সত্যিই আক্রান্ত হতে হবে করোনাভাইরাসে। এ টেস্ট কিটগুলি লাক্সেমবার্গের একটি সংস্থা ফুড সেফটি …

আরও পড়ুন »

নিউইয়র্কের চিড়িয়াখানায় করোনা ভাইরাসে আক্রান্ত বাঘিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার বাঘের (Tiger) শরীরেও হানা দিল করোনা ভাইরাস! করোনা সংক্রান্ত আরও একটি মিথ ভাঙার ঘটনা প্রকাশ্যে এসেছে। মারণ এই ভাইরাস এখন আর শুধু মনুষ্য শরীরেই সীমাবদ্ধ নেই। পশুদের শরীরেও মিলছে করোনার অস্ত্বিত্ব। নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার এক বাঘিনীর শরীরে ইতিমধ্যেই মিলেছে কোভিড-১৯ (COVID-19) ভাইরাস। ওই চিড়িয়াখানার আরও কয়েকটি …

আরও পড়ুন »