চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
বিজেপি (BJP) কর্মী ও তার স্ত্রীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁকসা গ্রামে। মঙ্গলবার সকালে খবর পেয়েই দেহ দুটি উদ্ধার করে কুলতলী থানার পুলিশ। লকডাউন এর পরিস্থিতিতে দ্রুতই দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভীম হালদার ও শকুন্তলা হালদার নামে ওই দম্পতি দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে থাকতেন। সক্রিয় বিজেপি কর্মী হিসেবেও এলাকায় তাঁরা পরিচিত ছিলেন।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকা প্রতিবেশীরা বাড়ির উঠোনের আমগাছে ভীমের দেহ ঝুলতে দেখেন। এরপরই তাঁরা দরজা খুলে ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে শকুন্তলার দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ। অবিলম্বে তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি। এই ঘটনায় বিজেপি শিবির আঙ্গুল তুলেছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে, দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে যে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা। তারপরই শুরু হবে তদন্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news