Breaking News
Home / TRENDING / দেশীয় শিল্পের বিকাশ ঘটানোর সঠিক সময় এটাই :মোদী

দেশীয় শিল্পের বিকাশ ঘটানোর সঠিক সময় এটাই :মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সারা বিশ্বে করোনার অর্থনৈতিক প্রভাব যে মারাত্মক পড়তে চলেছে সেই বিষয়ে আগেই সতর্ক করেছিলেন অর্থনীতিবিদরা। ভারতের ওপরও যে তার প্রভাব পড়বে আশঙ্কা ছিল তারও। করোনার প্রভাবে দেশে অর্থনৈতিক বিপর্যয় যাতে না হয় তার জন্য প্রধানমন্ত্রী প্রস্তুত থাকতে বললেন মন্ত্রীসভাকে। সেই সঙ্গে পরামর্শ দিলেন যে এই সুযোগকে কাজে লাগিয়ে দেশীয় শিল্পের বিকাশ যাতে ঘটানো যায় সেইদিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রীর মতে অন্য দেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজের দেশে শিল্প উৎপাদনের এটাই সেরা সময়। এর ফলে যেমনে অর্থনীতি ধাক্কা খাবে না তেমনি দেশীয় শিল্পগুলি লাভবান হবে।

লকডাউন শেষ হওয়া মাত্রই প্রতিটি মন্ত্রীকে বলা হয়েছে নিজের নিজের কাজের এলাকা সংক্রান্ত ১০ টি সিদ্ধান্তের তালিকা তৈরি করতে। প্রত্যেককে প্রথমিকভাবে এই মূল এলাকাগুলির কাজ দেখে নিতে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে চাষীদের এই অবস্থায় সাধ্যমত সাহায্য যাতে করা যায় সেই দিকেও নজর দিতে বলেছেন মন্ত্রীদের। লকডাউন এবং পরবর্তী পরিস্থিতে ট্রাকে করে সরকার ক্ষেত থেকে বাজারে কৃষি উৎপাদন পৌঁছে দিতে পারে কিনা তাও ভেবে দেখতে বলা হয়েছে। সংকটজনক পরিস্থিতিতে খাদ্য সরবরাহ যাতে বিঘ্নিত না হয় তার জন্য সাপ্লাই চেন অব্যহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *