Breaking News
Home / TRENDING / দেশে করোনা আক্রান্ত ৪০৬৭ জনের মধ্যে ১৪৪৫ তবলিঘ-ই-জামাতের সদস্য, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে করোনা আক্রান্ত ৪০৬৭ জনের মধ্যে ১৪৪৫ তবলিঘ-ই-জামাতের সদস্য, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে আক্রান্ত করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের মধ্যে সিংহভাগই তাবলিঘ-ই-জামাতের (Tabgligh-e-jamat) সদস্য। সোমবার সংবাদ সম্মেলন করে এমনটাই জানানো স্বাস্থ্যমন্ত্রক। সোমবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিল শ্রীবাস্তব বলেন, “এখনও পর্যন্ত ভারতে ৪০৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪৪৫ জন তবলিঘ-ই-জামাতের সদস্য।” সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানিয়েছেন, তবলিঘ-ই-জামাতের ওই জমায়েতের সংস্পর্শে আসা ২৫ হাজার ৫০০ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। জমায়েতে অংশ নেওয়া ২০৮৩ জনের মধ্যে ১৭৫০ জনকে ব্ল্যাকলিস্ট করে রাখা হয়েছে। এছাড়া এই জমায়েতের সদস্যদের সংস্পর্শে আসায় হরিয়ানার পাঁচটি গ্রাম সিল করে দেওয়া হয়েছে। সেখানকার বাসিন্দাদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

https://www.facebook.com/521441554662321/posts/1748178365321961/

যুগ্ম সচিব বলেছেন, “এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ মহিলা। করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষেরা পরিমাণ ৭৩ শতাংশ ও মহিলাদের পরিমাণ ২৭ শতাংশ। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের ৮৬ শতাংশ মানুষের শরীরে ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা, কিডনির সমস্যা প্রভৃতি ছিল।” পুণ্য সলিল শ্রীবাস্তব বলেন, “ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ৪৭ শতাংশের বয়স ৪০ বছরের নীচে। ৩৬ শতাংশ আক্রান্ত ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ও ১৯ শতাংশ করোনা আক্রান্তের বয়স ৬০ বছরের বেশি। কিন্তু মৃত্যুর হিসেবে ৪০ বছরের নীচের করোনা আক্রান্তদের মাত্র ৭ শতাংশ মারা গিয়েছেন। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ৬৩ শতাংশ ৬০ বছরের বেশি বয়সের মানুষ।”

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *