Breaking News
Home / TRENDING / তবলিঘ-ই-জামাতের সদস্যরা কোনও অভব্যতা করছেন না চিকিৎসকদের সঙ্গে : এইমস

তবলিঘ-ই-জামাতের সদস্যরা কোনও অভব্যতা করছেন না চিকিৎসকদের সঙ্গে : এইমস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তবলিঘ-ই-জামাতের (Tablig-E-Jamat) সদস্যরা কোনও রকম অভব্যতা করেননি চিকিৎসকদের সঙ্গে। বরঞ্চ সহযোগিতাই করছেন তাঁরা। সোস্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটি নিউজ ভাইরাল হয়েছে যে জামাতের সদস্যরা অত্যন্ত খারাপ ব্যবহার করছেন চিকিৎসকদের সঙ্গে। তাঁদের গায়ে থুতু দিচ্ছেন, অভব্য ইঙ্গিত করছেন মেয়েদের প্রতি। বিষয়টা যে একেবারেই এরকম নয় তা জানালেন এবার চিকিৎসকরাই। রায়পুর এইমস- এর চিকিৎসকরা জানিয়েছেন যে অভিযোগ করা হয়েছে তা একেবারেই সঠিক নয়। এই ধরণের কোনও ব্যাপার আদৌ ঘটেনি।

ছত্তিশগড়ের এক স্থানীয় টিভি চ্যানেল এই নিয়ে নিউজ করার পরই ভাইরাল হয়ে যায় তা। এর সঙ্গে জড়িয়ে যায় এক সংসদের নামও। তিনি অভিযোগ করেন কোরবাতে একটি ছেলে চিকিৎসকদের সঙ্গে ক্রমাগত অসভ্যতা করে চলেছে। এই অভিযোগ সঠিক নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ছত্তিশগড় ওয়াকফ বোর্ডের সভাপতি সালাম রিজভি এই প্রসঙ্গে বলেন যে যে এত দায়িত্ববান পদে থাকা সত্ত্বেও এভাবে ভুয়ো খবর যখন একজন সাংসদ ছড়ান তা ভীষণই দুর্ভাগ্যজনক। এটা সবাই মিলে লড়ার সময়। ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার সময় নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *