Breaking News
Home / TRENDING / সাংসদদের বেতন-পেনশনের ৩০ শতাংশ ছেঁটে, এমপি ল্যাড দু’বছরের জন্য স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার
New Delhi: Prime Minister Narendra Modi addresses during a function on promotion and development of Yoga in New Delhi, Friday, Aug 30, 2019. (PTI Photo/Kamal Kishore)(PTI8_30_2019_000043B)

সাংসদদের বেতন-পেনশনের ৩০ শতাংশ ছেঁটে, এমপি ল্যাড দু’বছরের জন্য স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মারণ ভাইরাস করোনার মোকাবিলায় লোকসভা ও রাজ্যসভার সাংসদদের বেতন এক বছরের জন্য ৩০ শতাংশ ছাঁটা হবে বলে জানিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের অর্ডিন্যান্সে অনুমোদন দিয়ে দেওয়া হল। অর্ডিন্যান্স অনুযায়ী সাংসদদের বেতন ও পেনশন আইনের (১৯৫৪) সংশোধন করা হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন, “রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ও সব রাজ্যের রাজ্যপালরা স্বেচ্ছায় বেতন ছাঁটাইয়ে সম্মতি দিয়েছেন। তা ছাড়া অবসরপ্রাপ্ত সাংসদদের পেনশনও এক বছরের জন্য ৩০ শতাংশ ছাঁটা হবে। সাংসদ ও রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বেতনের এই অংশ ভারত সরকারের কনসোলিডেটেড ফান্ড বা তহবিলে যাবে।”

অর্ডিন্যান্সে জারি করে সাংসদদের বেতন ছাঁটাইয়ের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সাংসদ এলাকার উন্নয়ন তহবিল বা এমপি ল্যাড (MP Lad) চলতি অর্থবর্ষ এবং আগামী অর্থবর্ষের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সাংসদরা প্রতি বছর এলাকা উন্নয়নের খাতে বছরে পাঁচ কোটি টাকা করে পান। এই সিদ্ধান্ত অনুযায়ী, তারা আগামী দু’বছর এলাকা উন্নয়ন তহবিলের টাকা পাবেন না। প্রকাশ জাভড়েকর বলেন, “এমপি ল্যাড খাতে দুটি আর্থিক বছরে ৭৯০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা ছিল। সেই টাকাও কনসোলিডেটেড ফান্ডে যাবে।” দেশের করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এই অর্থ খরচ করবে বলে জানানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *