Breaking News
Home / TRENDING / উৎকন্ঠা বাড়িয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২১ জন

উৎকন্ঠা বাড়িয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪২১ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus)
 আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৪ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৪২১। মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১১। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩১৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখনও অবধি মোট আক্রান্তের সংখ্যা ৮০ জন। সরকারিভাবে মৃতের সংখ্যা ৩। বেসরকারি সূত্র বলছে এখনও পর্যন্ত মারা গেছেন ৭ জন। যদিও, সুস্থ হয়েছেন ১০ জন।

আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৮। মহারাষ্ট্র মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৭১ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। এখানে মোট আক্রান্ত ৫২৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। তেলঙ্গানায় আক্রান্ত ৩২১, কেরলে ৩১৪, রাজস্থানে ২৭৪, উত্তরপ্রদেশে ৩০৫, মধ্যপ্রদেশ ১৬৫, কর্নাটক ১৫১, গুজরাত ১৪৪। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *