Breaking News
Home / TRENDING / মমতার দাবি নস্যাৎ করে স্বাস্থ্যমন্ত্রক জানাল, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৯১ জন

মমতার দাবি নস্যাৎ করে স্বাস্থ্যমন্ত্রক জানাল, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৯১ জন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের প্রকৃত সংখ্যা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ওঠা তথ্য গোপনের অভিযোগের সত্যতার প্রমাণ দিল স্বাস্থ্যমন্ত্রক। তাদের তথ্য অনুযায়ী, বাংলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ জন। মঙ্গলবার সকাল ন’টার বুলেটিনে একথা জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বুলেটিনে জানানো হয়েছে, এই ৯১ জনের মধ্যে ১৩ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। মারা গিয়েছেন ৩ জন।

প্রসঙ্গত, সোমবার নবান্নে (Nabbana) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬১ জনের শরীরে সংক্রমণ অ্যাকটিভ রয়েছে। তিনি বোঝাতে চেয়েছিলেন, পশ্চিমবঙ্গে জনঘনত্ব অনেক বেশি। সেই অনুপাতে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু এখনও তেমন ছড়ায়নি। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, ৬১ জনের মধ্যে এখনও করোনাভাইরাসের সংক্রমণ অ্যাকটিভ রয়েছে তার মধ্যে ৫৫ জন ৭টি পরিবারের। কিন্তু স্বাস্থ্যমন্ত্র কেরে দিন প্রকাশিত বুলেটিনে সেই দাবি নস্যাৎ করে জানানো হয়েছে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯১।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *