চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জানলা দিয়ে পালাল তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-jamat) করোনা ভাইরাসে আক্রান্ত সদস্যরা। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। করোনা আক্রান্ত বছর ৬০-এর বৃদ্ধ ফিরেছিলেন দিল্লির নিজামুদ্দিন এলাকার তবলিঘ-ই-জামাত থেকে। মঙ্গলবার সকাল পর্যন্ত খবর, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যোগী রাজ্যে এমন ঘটনা ঘটায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। একি করোনা সংক্রমনের জেরে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ। তারই মধ্যে করোনা আক্রান্ত বৃদ্ধের হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ক্রুদ্ধ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
নিজামুদ্দিনের জমায়েত নিয়ে এমনিতেই গভীর উদ্বেগ তৈরি হয়েছে সারা দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পরিসংখ্যানে জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশ সংক্রমণ হয়েছে নিজামুদ্দিন থেকেই। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, এখন ৪.১ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। নিজামুদ্দিনের ঘটনা না ঘটলে তা হতে সময় লাগত ৭.৪ দিন। নিজামউদ্দিনের জেরেই প্রায় অর্ধেক সময়ে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। উত্তরপ্রদেশের ওই হাসপাতালের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা আর কে ট্যান্ডন গোটা ঘটনায় বিস্মিত। তিনি বলেছেন, “পালিয়ে যাওয়া রোগী সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহার করতেন। কাউকে কখনও বিরক্ত করেননি। ওষুধে কাজও হচ্ছিল তাঁর। কেন পলালেন কে জানে!”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news