Breaking News
Home / TRENDING / রাজস্ব ঘাটতির বকেয়া চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্রর

রাজস্ব ঘাটতির বকেয়া চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি অমিত মিত্রর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজস্ব ঘাটতির পুরো অর্থ চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে (Nirmala Sitaraman) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. অমিত মিত্র ( Dr. Amit Mitra)। সোমবার সেই প্রসঙ্গে নবান্ন থেকে চিঠি গেল দিল্লিতে। চিঠিতে অর্থমন্ত্রী অমিত মিত্র লিখেছেন, কেন্দ্রীয় সরকারের ভূমিকায় রাজ্য হতাশ। করোনা সংক্রমণের মোকাবিলায় যে পরিমাণ অর্থের প্রয়োজন, তার নিরিখে কেন্দ্রীয় সরকারের এই বরাদ্দ নিমিত্ত মাত্র। প্রসঙ্গত, রাজস্ব ঘাটতি খাতে গত শুক্রবারই ১৪টি রাজ্যকে প্রায় ১৭২৭ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

চিঠিতে অর্থমন্ত্রী লিখেছেন, “করোনা-সঙ্কটের মোকাবিলায় আমরা রাজস্ব ঘাটতির পুরো টাকাটাই অগ্রিম চেয়েছিলাম। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি আর্থিক বছরে রাজস্ব ঘাটতি খাতে বাংলার প্রাপ্য হল ৫০১৩ কোটি টাকা। আমরা বলেছিলাম, এপ্রিল, মে এবং জুন এই তিন মাসে ১৬৭১ কোটি টাকা করে তিন কিস্তিতে পুরো টাকাটা দিয়ে দেওয়া হোক।” অমিত মিত্র আরও লিখেছেন, “কিন্তু আমরা এটা দেখে উদ্বিগ্ন যে কেন্দ্র এপ্রিল মাসের জন্য রুটিন মাফিক মাত্র ৪১৭ কোটি বরাদ্দ করেছে। কোভিড-১৯ এর সংক্রমণের কারণে যে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে তা ধর্তব্যের মধ্যেই আনা হয়নি। এটা শুধু উদ্বেগের নয়, হতাশারও”। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ করেছে কেন্দ্র। ওই খাতে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৪১৭ কোটি টাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *