Breaking News
Home / TRENDING / “কোনও কোনও পার্টির আইটি সেল ফেক খবর ছড়াচ্ছে।” বিজেপিকে আক্রমণ মমতার

“কোনও কোনও পার্টির আইটি সেল ফেক খবর ছড়াচ্ছে।” বিজেপিকে আক্রমণ মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“কোনও কোনও পার্টির আইটি সেল ফেক খবর ছড়াচ্ছে।” নাম না করে এভাবেই বিজেপিকে (BJP) আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কোনও কোনও পার্টির আইটি সেল ফেক খবর ছড়াচ্ছে। সরকারি বুলেটিনে উল্টোপাল্টা তথ্য দিয়ে ছড়িয়ে দিচ্ছে। একদিকে কাঁসর ঘণ্টা নিয়ে ভুল বোঝাতে নেমেছে অন্যদিকে ফেক খবর ছড়াচ্ছে।” তিনি আরও বলেন, “ভুয়ো খবর ছাড়ালে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। এমনকি কেন্দ্রীয় সরকারের করোনা ড্যাশবোর্ড ও রাজ্যের তথ্যের ফারাক তৈরী করা হয়েছে।”

প্রসঙ্গত, এদিন সকালে সর্বভারতীয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ধারাবাহিক ভাবে কিছু টুইট করেন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের সব হাসপাতালের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপ তৈরি করেছেন। যাতে তারা করোনা আক্রান্তের ঘটনা কমিয়ে দেখান এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হয়।” পাল্টা সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তো কেন্দ্রের তথ্য নিয়ে চ্যালেঞ্জ করিনি। আমরা যদি ওদের তথ্য বদলে দিই! এটা চ্যালেঞ্জের সময় নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *