Breaking News
Home / TRENDING / দিল্লিতে তাবলিঘি-ই-জামাতের অনুষ্ঠানের অনুমতি কে দিয়েছে ? প্রশ্ন শরদ পাওয়ারের

দিল্লিতে তাবলিঘি-ই-জামাতের অনুষ্ঠানের অনুমতি কে দিয়েছে ? প্রশ্ন শরদ পাওয়ারের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

তাবলিঘ-ই-জামাতের (Tabgligh-e-jamat) অনুষ্ঠানের জন্যকে অনুমতি দিয়েছিল ? প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের দাপুটে নেতা শরদ পাওয়ার। সোমবার এক সাংবাদিক বৈঠকে এনসিপি নেতা শরদ পাওয়ার (Shrad Power) বলেন, “মহারাষ্ট্রের দুই জায়গায় তাবলিঘ-ই-জামাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মুম্বইয়ের কাছে এবং সোলাপুরে দুটি পৃথক অনুষ্ঠানের অনুমতিও নেওয়া হয়েছিল রাজ্য সরকারের থেকে। কিন্তু শেষ মুহূর্তে দুটি অনুষ্ঠানেরই অনুমতি বাতিল করে দেওয়া হয়।” এর পরেই তিনি প্রশ্ন তোলেন, “মহারাষ্ট্র মন্ত্রী উদ্ভব ঠাকরে ও স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ যদি তাবলিঘ-ই-জামাতের দুটি অনুষ্ঠানের অনুমতি বাতিল করতে পারে। তাহলে দিল্লিতে কেন এমনটা করা গেল না। কারা ছিল এই অনুমতি পেছনে?”

প্রসঙ্গত, গত মার্চ মাসের শেষের দিকে দিল্লির নিজামুদ্দিনে তাবলিঘ-ই-জামাতের অনুষ্ঠানে ২৩০০ লোকের জমায়েত হয়। এর মধ্যে ছিলেন ২৫০ জন বিদেশী নাগরিক। অভিযোগ এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কাঠগড়ায় তোলা হচ্ছে তাবলিঘ-ই-জামাতের মত কট্টর ইসলামিক সংগঠনকে। ‌ এমতাবস্থায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে পরস্পরকে দোষারোপের পালা। দিল্লিতে এই জমায়াতের অনুষ্ঠানের অনুমতি কারা দিয়েছিল, তা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন। বরাবরই ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে সওয়াল করে আসা শরদ পাওয়ার এদিন অবশ্য তাবলিঘ-ই-জামাতের অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

এর পেছনে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলেই মনে করছে জাতীয় রাজনীতির কারবারিরা। রাজনৈতিক মহলের মতে, দিল্লির নিজামুদ্দিনে হওয়া জামায়াতের থেকেই দেশে করোনা ভাইরাসে সংক্রমনের সংখ্যা বেড়ে গিয়েছে। মৃত্যুর হারও বেড়ে গিয়েছে অনেকটাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাবলিঘ-ই-জামাতের অনুষ্ঠানে অনুমতি নিয়ে। সেক্ষেত্রে মারাঠা স্ট্রং ম্যান এই প্রশ্ন তুলে যুক্তিযুক্ত কাজ করেছেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *